News Flash

  • Home
  • Uncategorized
  • পারিবারিক কলহের জেরে গায়ে কেরোসিন ঢেলে অগ্ণিদগ্দ গৃহবধূ
Image

পারিবারিক কলহের জেরে গায়ে কেরোসিন ঢেলে অগ্ণিদগ্দ গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ পারিবারিক কলহের জেরে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক গৃহবধূ৷ গৃহবধুটির নাম নতুন লক্ষী ত্রিপুরা৷ বাড়ির দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের সোনাইছড়ি রাজারাম বাড়ি এডিসি ভিলেজে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায় অগ্ণিনির্বাপক বাহিনীর জওয়ানরা৷


তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিলোনিয়া মহকুমা হাসপাতাল থেকে তাকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছে নতুন লক্ষী ত্রিপুরা ও তার স্বামী একটি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন৷ নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরে এসে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়৷নিমন্ত্রণ খেতে যাওয়ার আগে ছেলেমেয়েদের জন্য কেন ওই গৃহবধূ রান্না করে গেলেন না তীব্র বাদানুবাদ শুরু হয়৷ এর জের ধরে গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়৷আগুনে তাঁর শরীরের সিংহভাগ অংশ ঝলসে যায়৷ সঙ্গে সঙ্গে তার স্বামী এবং পরিবারের লোকজনরা দমকল বাহিনীর জওয়ানদের খবর দেন৷


খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে প্রথমে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়৷অগ্ণিদগ্দ গৃহবধূর শারীরিক অবস্থার আরো অবনতি ঘটতে শুরু করেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷ এই ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য কথা কাটাকাটি কে কেন্দ্র করে বৃহত্তর এ ধরনের কর্মকাণ্ড ঘিরে জনমনে নানা কৌতুহলর সৃষ্টি হয়েছে৷ অবশ্য এ ব্যাপারে থানায় কোন ধরনের মামলা দায়ের করা হয়নি৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top