News Flash

  • Home
  • Uncategorized
  • মিজোরামে আসাম রাইফলস-এর অভিযান, উদ্ধার ভারতীয় মুদ্রা প্রায় ১৬ লক্ষ টাকা ও চাইনিজ বাইক
Image

মিজোরামে আসাম রাইফলস-এর অভিযান, উদ্ধার ভারতীয় মুদ্রা প্রায় ১৬ লক্ষ টাকা ও চাইনিজ বাইক

আইজল, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : মিজোরামে আসাম রাইফলস-এর অভিযানে বিপুল পরিমাণের ভারতীয় টাকা সহ চিনে তৈরি মোটর বাইক উদ্ধার হয়েছে। এর সঙ্গে দুই অবৈধ পাচারকারীকে আটক করেছেন রাইফেল-এর জওয়ানরা।

শনিবার আসাম রাইফেলস কর্তৃপক্ষ জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাজ্য পুলিশের দল নিয়ে মিজোরামের চাম্পাই জেলার অন্তর্গত মায়ানমার সীমাবন্তর্তী দুর্গম এলাকায় যৌথ অভিযান চালিয়ে সাফল্য অর্জন করেছেন তাঁরা। ওই অভিযানে অভিযানকারী দল মোটা অঙ্কের ভারতীয় প্ৰায় ১৬ লক্ষ টাকা, চিনে তৈরি দুটি দামি মোটর বাইক উদ্ধার করেছেন। এর সঙ্গে অবৈধ পাচারের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। টাকা সহ ধৃত দুজনকে তাদের হেফাজত থেকে উদ্ধারকৃত সামগ্রী এবং দুটি মোবাইল হ্যান্ডসেট সহ চাম্পাই পুলিশের হাতে সমঝে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসাম রাইফেলস কর্তৃপক্ষ।

এদিকে চাম্পাই জেলার চেচিস গ্রামে পৃথক এক অভিযানে আসাম রাইফলস-এর জওয়ানরা বিপুল পরিমাণের সুপারি উদ্ধার করেছেন। উদ্ধারকৃত সুপারিগুলি মায়ানমারে পাচার জন্য নিয়ে আসা হয়েছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, বিগত দিনেও মিজোরামে আসাম রাইফলস-এর অভিযানে ভারত-মায়ানমার সীমান্ত থেকে প্রচুর অবৈধ সামগ্ৰীর সঙ্গে জড়িতদের আটক করে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন জওযানরা। ইতিপূর্বে এই চাম্পাই জেলার জুট এলাকার প্রত্যন্ত ঘন জঙ্গলে আসাম রাইফলস-এর অভিযানে উদ্ধার হয়েছিল তিনটি একে ৫৬ রাইফেল, তিনটি খালি ম্যাগাজিন এবং ২.৩ লক্ষ মায়ানমারের টাকা। আগ্নেয়াস্ত্ৰ পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top