News Flash

  • Home
  • Uncategorized
  • সেচযোগ্য কৃষি জমিকে সর্বোচ্চ ব্যবহারযোগ্য করার নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

সেচযোগ্য কৃষি জমিকে সর্বোচ্চ ব্যবহারযোগ্য করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা ৪ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ ধলাই জেলায় সেচের আওতাধীন জমির পরিমাণ এক বছরেই বৃদ্ধি পেয়েছে সাত শতাংশ৷ স্বাভাবিকভাবেই সেচযোগ্য কৃষি জমিকে সর্বোচ্চ ব্যবহারযোগ্য করার প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাই তিনি নির্দেশ দেন, ধলাই জেলায় সেচযোগ্য কৃষি জমিকে সবর্োচ্চ ব্যবহারযোগ্য করার জন্য উদ্যোগ নিতে হবে৷ জেলায় জলের বিভিন্ন উৎস থেকে সেচের সুযোগ কৃষকের জমিতে পৌঁছে দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে৷


বৃহস্পতিবার ধলাইয়ের জেলাশাসক ও সমাহর্তার কার্যালয়ের কনফারেন্স হল-এ ধলাই জেলার অগ্রাধিকারভুক্ত বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন ফ্ল্যাগশিপ স্কিমের পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ-কথা বলেন৷ বৈঠকে মুখ্যমন্ত্রী এ মুহূর্তে অকেজো হয়ে থাকা জলসেচ প্রকল্পগুলিকে পুনরায় চালু করার জন্য জলসম্পদ উন্নয়ন দফতার এবং বিদ্যুৎ দফতরকে সমন্বয় রেখে কাজ করতে নির্দেশ দেন৷ এজন্য মুখ্যমন্ত্রী আধিকারিকদের আরও বেশি করে মাঠমুখি হয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন৷ সভায় জানানো হয়, ধলাই জেলায় সেচের আওতাধীন জমির পরিমাণ গতবছর থেকে এ বছরে ১৭ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ২৪ শতাংশ হয়েছে৷ বনাধিকার আইনে প্রাপ্ত পাট্টা জমি প্রদানের কাজ পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, বকেয়া জমি প্রদানের কাজ ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেষ করতে হবে৷ ব্লু শরণার্থীদের পুনর্বাসনের জন্যে আমবাসা মহকুমার হাদুকলকপাড়া এবং লংতরাইভ্যালি মহকুমার বঙ্গাফাপাড়ায় জমি সমতলকরণ, রাস্তাঘাট তৈরি, বিদ্যুতায়নের যে কাজ চলছে তার বিস্তারিত খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী এবং অগ্রাধিকারের ভিত্তিতে এই সমস্ত কাজ শেষ করার নির্দেশ দেন৷


শহর এলাকার ব্যবসায়ীদের বিমার মাধ্যমে ট্রেড লাইসেন্স দেওয়ার বিষয়টি উল্লেখ করে মুখ্যমন্ত্রী এ বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক প্রচারের মাধ্যমে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করার উপর গুরুত্বারোপ করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, উন্নত গোধন প্রকল্পের সুবিধা যাতে বেশি অংশের মানুষ পেতে পারেন তার উদ্যোগ নিতে হবে৷ এজন্য এই প্রকল্পের কথা সামাজিক মাধ্যম সহ প্রচারের আলোয় বেশি করে নিয়ে যেতে মুখ্যমন্ত্রী পরামর্শ দেন৷ এক্ষেত্রে বিধায়ক সহ জনপ্রতিনিধিদের আরও বেশি করে যুক্ত করার জন্য মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন৷ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন রাস্তার মেরামতি ও নতুন রাস্তা নির্মাণে আরও গতি আনার জন্য এইচএসসিএল-কে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, এক্ষেত্রে যে-সব সমস্যা থাকবে তা দূরীকরণে রাজ্য সরকার সব ধরনের সহায়তা করবে৷ সভায় এনইসি থেকে প্রাপ্ত অর্থে ধলাই জেলায় যে সমস্ত উন্নয়নমূলক কাজ হচ্ছে সেগুলিরও পর্যালোচনা করা হয়৷


পর্যালোচনা সভায় মুখ্যসচিব মনোজ কুমার জানান, বিভিন্ন রাস্তা মেরামতির জন্যে পূর্ত দফতরের প্রতিটি ডিভিশনে ১০০ কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে৷ বৈঠকের শুরুতে ধলাইয়ের জেলাশাসক ও সমাহর্তা গোবেকার ময়ূর রতিলাল বিভিন্ন অগ্রাধিকারভুক্ত প্রকল্প ও ফ্ল্যাগশিপ স্কিমের ধলাই জেলায় রূপায়ণ, অগ্রগতি ও পরিকল্পনার তথ্য তুলে ধরেন৷ যুব বিষয়ক ও ক্রীড়া দফতরের মন্ত্রী মনোজকান্তি দেব, বিধায়ক পরিমল দেববর্মা, বিধায়ক শম্ভুলাল চাকমা, ধলাই জেলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ, প্রধান সচিব জেকে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক ভিএস যাদব, বিভিন্ন দফতরের সচিব এবং পদস্থ আধিকারিগণ বৈঠকে উপস্থিত ছিলেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top