News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের মাটিতে নতুন রেকর্ড বুমরার
Image

দেশের মাটিতে নতুন রেকর্ড বুমরার

চেন্নাই, ৫  ফেব্রুয়ারি (হি.স.): জাতীয় দলে অভিষেকের তিন বছর পর দেশের মাটিতে টেস্ট ম্যাচ খেছেন   বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রিত বুমরা । ইতিমধ্যেই  বিদেশের মাটিতে ১৭ টি টেস্ট খেলা হয়ে গেছে তাঁর । ১৭ টি টেস্ট খেলার পর  দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নামলেন বুমরা । আর সেইসঙ্গে এক অনন্য রেকর্ডের মালিক হলেন বুমরা  । জাভাগাল শ্রীনাথ ও শচিন তেন্ডুলকরকে   পিছনে ফেলে সব থেকে বেশি টেস্ট খেলার পর ভারতের মাটিতে ম্যাচ খেলতে নামার রেকর্ড গড়লেন বুমরা।

শ্রীনাথ বিদেশে ১২টি টেস্ট খেলার পর দেশে খেলতে নেমেছিলেন। শচিন বিদেশে ১০টি টেস্ট খেলার পর ভারতের মাঠে নেমেছিলেন।  ভারতীয় দলের প্রাক্তন পেসার আর পি সিংও এই তালিকায় রয়েছেন। তিনিও বিদেশের মাটিতে ১১টি ম্যাচ খেলার পর দেশে খেলতে নেমেছিলেন।

জসপ্রিত বুমরাকে   এখন বিশ্বের অন্যতম সেরা পেসার হিসাবে গণ্য করা হয়। ১৭টি টেস্ট ম্যাচে তিনি ৭৯টি উইকেট পেয়েছেন। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর টেস্ট  অভিষেক হয়েছিল। তার পর তিন বছরে তিনি ভারতে একটিও টেস্ট খেলতে নামেননি। এবার চেন্নাইতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে খেলতে নেমে অদ্ভুত এই রেকর্ডের মালিক হলেন ভারতীয় পেসার।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top