ইসলামাবাদ, ৪ ফেব্রুয়ারি (হি.স.): পাকিস্তানে নিয়ন্ত্রণেই রয়েছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, মৃত্যুও নিম্নমুখী । পাকিস্তানের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সারাদিনে পাকিস্তানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৫০৮ জন, এই সময়ে পাকিস্তানে মৃত্যু হয়েছে ৩১ জনের। ফলে পাকিস্তানে এযাবৎ করোনা কেড়ে নিয়েছে ১১,৮৩৩ জনের প্রাণ এবং মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৫০ হাজার ৫৪০ জন। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৫ লক্ষ ০৫ হাজার ৮১৮ জন।
বৃহস্পতিবার সকালে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় পাকিস্তানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৫০৮ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জনের। সবমিলিয়ে পাকিস্তানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫,৫০,৫৪০। পাকিস্তানে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৩২,৮৮৯। এযাবৎ পাকিস্তানে সুস্থ হয়েছেন ৫,০৫,৮১৮ জন। পাকিস্তানে পজিটিভিটি রেট ৩.৪১ শতাংশ।

