News Flash

  • Home
  • Uncategorized
  • ফের রাজ্যে রক্তে ভিজল রাজপথ পৃথক স্থানে দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
Image

ফের রাজ্যে রক্তে ভিজল রাজপথ পৃথক স্থানে দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

আগরতলা, ২ ফেব্রুয়ারি (হি. স.)৷৷ ফের ত্রিপুরায় রক্তে ভিজল রাজপথ৷ পৃথক স্থানে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে৷ আরও দুই জন গুরুতরভাবে আহত হয়েছেন৷
পুলিশ জানিয়েছে, আগরতলা শহর সংলগ্ণ বোধজং নগর এবং গোমতী জেলায় দুটি পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে এবং অপর দুজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের মধ্যে একজন-কে জিবি হাসপাতালে এবং অপর জন-কে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷


মঙ্গলবার সকাল নাগাদ বোধজং নগর থানা এলাকার ভেটেরিনারি কলেজ সংলগ্ণ স্থানে ইকোগাড়ি ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং অপর এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহত যুবক-কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দমকল বাহিনীর কর্মী-রা জিবি হাসপাতালে নিয়ে যান৷ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ইকো গাড়ি এবং মোটর বাইক দ্রুতবেগে আসছিল৷ নিয়ন্ত্রণ রক্ষা করতে না পারায় ইকো গাড়ি এবং বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷ দুর্ঘটনা দেখে স্থানীয় লোকজন ছুটে যান৷ খবর পাঠানো হয় দমকল বাহিনী এবং পুলিশকে৷ খবর পেয়ে দমকল বাহিনীর কর্মী-রা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে যান এবং আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷


পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের নাম রিয়াজ দেববর্মা এবং আহত হয়েছেন কৃষাণ দেববর্মা৷ তাদের দুজনেরই বাড়ি কিষান চৌমুহনী এলাকায়৷ এদিকে, পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়ি এবং বাইক উদ্ধার করে পুলিশের হেফাজতে নিয়ে গেছে৷ এ-ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ৷ এদিকে গোমতী জেলার যনবাড়ি করবুক সড়কের তাকমাবাড়ি এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে৷ অপর এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছেন৷ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত যুবকের নাম সাতিন দেববর্মা৷ আহত যুবকের পরিচয় নগফান জমাতিয়া৷ ঘটনার বিবরণে জানা যায় স্থানীয় লোকজন আজ সকালে দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় দুই যুবককে তাকমাবাড়ি এলাকায় পড়ে থাকতে দেখেন৷ তাদেরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন দমকল বাহিনী এবং পুলিশকে খবর দেন৷


খবর পেয়ে দমকল বাহিনীর কর্মী-রা ঘটনাস্থলে ছুটে এসে তাদেরকে স্থানীয় নতুনবাজার হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন এবং অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় নতুনবাজার হাসপাতাল থেকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top