News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য কমিটি গঠনে অধিক সংখ্যক সদস্য করার সিদ্ধান্ত নিল জমিয়ত উলামায়ে হিন্দ
Image

রাজ্য কমিটি গঠনে অধিক সংখ্যক সদস্য করার সিদ্ধান্ত নিল জমিয়ত উলামায়ে হিন্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি৷৷ মঙ্গলবার ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয় আগরতলার শিব নগরস্থিত গেদু মিঞা মসজিদে৷ এইদিনের সভায় বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ সভা শেষে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে গেদু মিঞা মসজিদে সাংবাদিক সম্মেলন করে সিদ্ধান্ত গুলির সম্পর্কে সংবাদ মাধ্যমকে অবগত করা হয়৷ এইদিনের বৈঠকে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের ১১ তম রাজ্য কমিটি গঠন করার জন্য অধিক পরিমাণে সদস্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷

তার প্রক্রিয়া শুরু হবে রমজানের পর থেকে৷ ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে সর্ব সম্মতিক্রমে ২০২১-২২ টার্মের জন্য কেন্দ্রীয় জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি হিসাবে মাওলানা সৈয়দ আরশাদ মাদানির নাম সুপারিস করা হয়েছে জমিয়ত উলামায়ে হিন্দের সংবিধান মেনে৷ ওয়াকফ সম্পত্তি গুলিকে পুনরুদ্ধারের দাবি জানানো হয়৷ রাস্তা সম্প্রসারণের অজুহাতে উদয়পুরের ছনবন জামে মসজিদ যেন না ভাঙ্গা হয় তারও দাবি জানানো হয়৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top