News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্র-ছাত্রীরা সঠিক শিক্ষায় শিক্ষিত হলেই সমাজ সঠিক নিশানা খুঁজে পাবে : সুদীপ বর্মন
Image

ছাত্র-ছাত্রীরা সঠিক শিক্ষায় শিক্ষিত হলেই সমাজ সঠিক নিশানা খুঁজে পাবে : সুদীপ বর্মন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যামন্দির এ মঙ্গলবার থেকে শুরু হয়েছে জাতীয় সেবা প্রকল্প এন এস এস এর সভাপতি বিশেষ প্রশিক্ষণ শিবির৷ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শিবির এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক সুদীপ রায় বর্মন৷এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ৷


সপ্তাহব্যাপী এনএসএস এর প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করে বিধায়ক সুদীপ রায় বর্মন ছাত্র-ছাত্রীদের সমাজের প্রতি দায়বদ্ধতার শিক্ষা দিতে এ ধরনের শিবিরের আয়োজন করা হয়৷ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দু’’বছর ধরে এ ধরনের কর্মসূচির সঙ্গে অঙ্গাঙ্গীভাব জড়িত থাকে৷ প্রাকৃতিক কোনো দুর্যোগ কিংবা সমাজের কোন সমস্যা সমাধানের জন্য তারা জরুরী ভিত্তিতে সমাজসেবামূলক কাজে ঝাঁপিয়ে পড়ার শিক্ষা লাভ করে এধরনের শিবির এর মধ্য দিয়ে৷

এ ধরনের শিবির এর মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা মানসিকভাবে সমাজসেবামূলক কাজ করার শিক্ষা গ্রহণ করে৷শিবিরের সাফল্য কামনা করে বিদায় হোক সুদীপ রায় বর্মন বলেন স্বেচ্ছাসেবীদের আগামী দিনে সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করতে হবে৷ বিধায়ক সুদীপ রায় বর্মন আরো বলেন ছাত্র-ছাত্রীরা আমাদের ভবিষ্যৎ৷ ছাত্র-ছাত্রীরা সঠিক শিক্ষায় শিক্ষিত হলেই সমাজ সঠিক নিশানা খুঁজে পাবে৷
জাতীয় সেবা প্রকল্প এর প্রতিটি স্বেচ্ছাসেবীকে এ বিষয়ে মনোনিবেশ করে ভবিষ্যতে সমাজ সেবায় আত্মনিয়োগ করতে আহ্বান জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন৷এদিকে সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ শিবিরকে কেন্দ্র করে নানা সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top