News Flash

  • Home
  • Uncategorized
  • এক বছরে রাজ্যে যান সন্ত্রাসের বলি ১৯২ জন, আহত ৪১০
Image

এক বছরে রাজ্যে যান সন্ত্রাসের বলি ১৯২ জন, আহত ৪১০

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি৷৷ একবছরে রাজ্যে পৃথক স্থানে দূর্ঘটনায় তথা যান সন্ত্রাসের বলি হয়েছেন ১৯২ জন৷ তাছাড়া আহত হয়েছেন ৪১০ জন৷ মাত্রাতিরিক্ত যান দূর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পুলিশের ডিজি ভি এস যাদব৷ শ্রীযাদব বলেন, লোকসংখ্যার অনুপাতে এই মৃত্যু কম নয়৷


৩২ তম রাজ্যভিত্তিক সড়ক সুুরক্ষা মাস ২০২১ উদযাপন উপলক্ষ্যে আজ প্রজ্ঞাভবনের ৩নং হলে এক সেমিনার অনুষ্ঠিত হয়৷ পরিবহণ দপ্তর আয়োজিত এই সেমিনারের উদ্বোধন করেন মুখ্যসচিব মনোজ কুমার৷ অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহণ দপ্তরের প্রধান সচিব শ্রীরাম তরণীকান্তি, ডিরেক্টর জেনারেল ফায়ার সার্ভিস রাজীব সিং সহ বিভিন্ন দপ্তরের প্রধান সচিব, অধিকর্তা ও অন্যান্যগণ৷

আলোচনায় অংশ গ্রহণ করে মুখ্যসচিব মনোজ কুমার বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ৷ তিনি বলেন, সকলকে সড়ক দুর্ঘটনা হ্রাসে নিয়ম মেনে চলতে হবে৷ ট্রাফিক নিয়মবিধি মানার পাশাপাশি তিনি প্রত্যেক যানচালক ও নাগরিকদের নিজের সুুরক্ষায় বিশেষ করে সতর্ক থাকার পরামর্শ দেন৷ মুখ্যসচিব শ্রীকুমার বলেন, সড়ক দুর্ঘটনা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন দপ্তরের পাশাপাশি সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমের গুরুত্ব অপরিসীম৷ তিনি বলেন পথ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাশে থেকে তাকে সাহায্য করার জন্য সাহায্যকারীকে উৎসাহিত করার লক্ষ্যে রাজ্য সরকার এ বছর থেকে সুুনাগরিক পুরস্কার চালু করেছে৷


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব৷ তিনি বলেন, চলতি বছর থেকে সড়ক সুুরক্ষা সপ্তাহকে সড়ক সুুরক্ষা মাস হিসাবে পালন করা হচ্ছে৷ তিনি তথ্য দিয়ে বলেন, প্রতি বছর ভারতবর্ষে যান দুর্ঘটনায় গড়ে ৫.৫-৬ লক্ষ লোকের মৃত্য হয়৷ তিনি বলেন, ভারতবর্ষে পৃথিবীর ৩ শতাংশ যান রয়েছে৷ যান দুর্ঘটনায় পৃথিবীর ১২ শতাংশ লোকের মৃত্য হয় ভারতে৷ কোভিড পরিস্থিতিতে ২০২০ সালে ভারতবর্ষে যান দুর্ঘটনায় ১.৫৫ লক্ষ লোকের মৃত্য হয় বলে তিনি জানান৷ তিনি আরও জানান, ২০১৮ সালে ত্রিপুরাতে পথ দুর্ঘটনায় মৃত্য হয় ২১১ জনের, আহত হয় ৭৪৪ জন৷ ২০১৯ সালে মারা যায় ২৩৫ জন, আহত হয় ৮১৬ জন এবং ২০২০ সালে মারা যায় ১৯২ জন, আহত হয় ৪১০ জন৷ রাজ্যে লোকসংখ্যার তুলনায় এই মৃত্যু কম নয়৷


তিনি বলেন, বিভিন্ন দপ্তর বলিষ্ঠ উদ্যোগ গ্রহণ করলে এই মৃত্য অনেক কমানো সম্ভব৷ পরিবহণ দপ্তরের প্রধান সচিব শ্রীরাম তরণীকান্তি পথ দুর্ঘটনা হাস করতে ছাত্রছাত্রী ও যুব সমাজ সহ সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান৷ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের ডিরেক্টর জেনারেল রাজীব সিং এবং পরিবহণ, পূর্ত, ট্রাফিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, শিক্ষা দপ্তরের প্রতিনিধিগণ৷ অনুষ্ঠানে অনলাইন ক্যইজ প্রতিযোগিতার সূচনা করেন মুখ্যসচিব মনোজ কুমার৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top