News Flash

  • Home
  • Uncategorized
  • শুখা মরশুমে মুঙ্গিয়াকামীর প্রত্যন্ত জনপদে জলের জন্য হাহাকার, প্রশাসন নীরব
Image

শুখা মরশুমে মুঙ্গিয়াকামীর প্রত্যন্ত জনপদে জলের জন্য হাহাকার, প্রশাসন নীরব

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ ফেব্রুয়ারি৷৷ শুখা মরশুমের মাঝামাঝি সময়ে গ্রাম পাহাড়ে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে৷ ঘটনা তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী ব্লকের কাঁকড়াছড়া এডিসি ভেলিজের প্রত্যন্ত বিভিন্ন এলাকায়৷


তেলিয়ামুড়া শহর থেকে প্রায় কুড়ি কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে কাঁকড়া এডিসি ভেলিজের হাজরাবাড়ী এলাকা৷ ওই এলাকায় বর্তমানে প্রায় ৪০ টি পরিবারের বসবাস৷
ঐসকল এলাকার মানুষদের অন্যান্য মৌলিক চাহিদা গুলোর কথা তুলে না ধরলেও পানীয় জলের যে তীব্র সংকট রয়েছে তুলে ধরেন এলাকার উপজাতি মানুষজনরা৷ ওই এলাকায় বসবাসকারী উপজাতীয় অংশে মানুষেরা জানান যুগ যুগ ধরে তীব্র পানীয় জলের সংকট এর মধ্যে দিয়ে দিন গুজরান করে যাচ্ছে৷পূর্বপুরুষদের শেখানো পথ অনুসারে কচিকাঁচা শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলি এই মরশুমে পানীয় জলের নতুন উৎসের খোঁজে পাহাড়ি পথে চষে বেড়ায়৷


হাজরা পাড়া এলাকায় বসবাসকারী জনজাতি অংশের মানুষেরা ছড়া জল কিংবা গর্তের জল খেয়ে তৃষ্ণা মেটাতে হচ্ছে৷সেই অপরিস্রুত পানীয় জল খেয়ে জল বাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হতে হচ্ছে৷আরো জানা যায় প্রায় ৫০০ ফুট থেকে পাহাড়ের নিচে থেকে জল সংগ্রহ করতে হচ্ছে৷তারা এও জানান মাধ্যমে পাণীয় জল দেওয়ার কথা থাকলেও সময় মত পানীয় জল দেওয়া হয়নি বলে অভিযোগ করে তারা জানান৷এও জানান ওই এলাকার মানুষজন এরা পোকা মিশ্রিত জলি প্রতিনিয়ত ব্যবহার করে যাচ্ছে৷
ভোটের পরে ভোট আসলেও ওই এলাকায় গুলিতে পানীয় জলের সংকট দূরীকরণে তেমন কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top