News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক বদলীর প্রতিবাদে হাপানিয়ায় জাতীয় সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের
Image

শিক্ষক বদলীর প্রতিবাদে হাপানিয়ায় জাতীয় সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি৷৷ শিক্ষক বদলির প্রতিবাদে আগরতলা শহর দক্ষিণাঞ্চল হাপানিয়া দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সোমবার আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করে৷ সংবাদ সূত্রে জানা গেছে হাপানিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর একজন গণিত বিষয়ের শিক্ষক বদলির নির্দেশ দেওয়া হয়৷ ওই শিক্ষকের নাম হরে কৃষ্ণ দেবনাথ৷সোমবার সুকলে এসে ছাত্রছাত্রীরা গণিত বিষয়ের শিক্ষক হরে কৃষ্ণ দেবনাথ এর বদলির আদেশ এসেছে শুনে ক্ষুব্দ হয়ে ওঠে৷


প্রেয়ার এরপর সুকলের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে জাতীয় সড়ক অবরোধ করে৷ অবরোধের ফলে জাতীয় সড়কে অপরূপ স্থলের দুপাশে প্রচুর সংখ্যক যানবাহন আটকে পড়ে৷ তাতে দুভর্োগ চরমে আকার ধারণ করে৷ ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ ছুটে আসে৷ ছুটে আসেন এলাকার শাসক দলের কিছু নেতারাও৷তারা এসে অবরোধকারী ছাত্র-ছাত্রীদের চোখ রাঙ্গিয়ে অবরোধ প্রত্যাহার করে নিতে বাধ্য করে বলে অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

আন্দোলনকারী ছাত্রছাত্রীরা জানিয়েছে বিদ্যালয় থেকে গত কিছুদিন আগেও ৩ জন শিক্ষককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে৷ আবারও একজন গৃহশিক্ষক কে বদলি করে নেওয়ায় বিদ্যালয়ের পঠন পাঠন মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে বলে ছাত্র-ছত্রীরা আশঙ্কা ব্যক্ত করেছে৷গণিত বিষয়ের শিক্ষকদের বদলির আদেশ প্রত্যাহার করে নেওয়ার জন্য ছাত্রছাত্রীরা দাবি জানিয়েছে৷অন্যথায় তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে হাপানিয়া দ্বাদশ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা প্রণতি চৌধুরী জানিয়েছেন বর্তমানে বিদ্যালয়এ প্রায় ৫০০ ছাত্র-ছাত্রীরয়েছে৷ শিক্ষকের সংখ্যা ১৭ জন৷ বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার কথা তিনি নিজেও স্বীকার করেছেন৷তিনি জানান বিদ্যালয় প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের জন্য ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে বহুবার দাবি জানানো হয়েছে৷কিন্তু এখনো পর্যন্ত কোনো নতুন শিক্ষক নিয়োগ করা হয়নি ,উপরন্তু বিদ্যালয় থেকে শিক্ষক অন্যত্র বদলি করা হয়েছে৷শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্র ছাত্রীদের আন্দোলন সম্পর্কে জানতে চাওয়া হলে ভারপ্রাপ্ত শিক্ষিকা জানান এ বিষয়ে আগাম কোন কিছুই জানেন না৷প্রেয়ার এর পর যখন ক্লাস শুরু হয়েছিল তখন ছাত্রছাত্রীরা ক্লাস থেকে বেরিয়ে গিয়ে আন্দোলনে শামিল হয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top