News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতাপগড়ে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
Image

প্রতাপগড়ে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি৷৷ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ৪২নং ওয়ার্ডের দুঃস্থ পরিবারের লোকজনের মধ্যে কম্বল বিতরণ করা হয়৷ এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ রেবতী দাসের উদ্যোগে এই সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়৷


এদিন এলাকার ৭০ জন দুস্থ নাগরিকের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া হয়৷এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ রেবতী দাস বিজেপির পশ্চিম জেলা সম্পাদক পল্লব ভট্টাচার্য এবং মন্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস বলেন দেশের মানুষের কথা চিন্তা করেই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷


আগামী দিনগুলিতে এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান৷দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা সামাজিক সংস্থা সহ ধর্নাঢ্য ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন৷গরিব অংশের মানুষের পাশে দাঁড়ালে তারা তাদের অভাব অনটন থেকে রেহাই পাবেন বলে তিনি মনে করেন৷ হাড় কাঁপানো শীতে কম্বল বিতরন করা এ এলাকার গরিব অংশের মানুষ দারুণ খুশি৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top