News Flash

  • Home
  • Uncategorized
  • সিধাইয়ে গোয়াল ঘর থেকে তিনটি গাভি চুরি
Image

সিধাইয়ে গোয়াল ঘর থেকে তিনটি গাভি চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ সিধাই থানা এলাকার মোহনপুরের উত্তর বিজয়নগর সীমান্ত গ্রামে গতকাল ভোররাতে গরু চুরির ঘটনা ঘটেছে৷ সংবাদ সূত্রে জানা গেছে উত্তর বিজয়নগর গ্রামের বাসিন্দা মন্টু দত্তের বাড়ি থেকে তিনটি গাভী নিয়ে যায় চোরেরা৷পরিবারের লোকজন জানিয়েছেন রাত তিনটা পর্যন্ত তারা গোয়াল ঘরে গরু গুলি দেখতে পেয়েছেন৷ সকাল ৬ টা নাগাদ তারা ঘুম থেকে উঠে লক্ষ করেন গোয়াল ঘরের দরজা খোলা৷ গোয়াল ঘর থেকে তিনটি গাভী নিয়ে গেছে চোরেরা৷সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন বিষয়টি স্থানীয় লোকজন জানান এবং বিএসএফ ক্যাম্পের খবর পাঠানো হয়৷ বিএসএফের জওয়ানরাও তৎপরতা শুরু করে৷


সীমান্ত এলাকা থেকে বিএসএফের জওয়ানরা একটি বাছুর উদ্ধার করে পরিবারের লোকজনদের হাতে তুলে দিয়েছে৷ গাভী গুলি সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ পরিবারের লোকজনদের আশঙ্কা স্থানীয় লোকজনের সহায়তায় বাংলাদেশে চোরেরা এই ঘটনা সংঘটিত করেছে৷ এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ মোহনপুরের সীমান্তবর্তী গ্রামগুলিতে গরু চুরির ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকায় স্থানীয় জনগণ আতঙ্কে রয়েছেন৷ এলাকাবাসীর অভিযোগ বিএসএফের টহলদারিতেফাঁকফোক্ থাকার কারণেই সুযোগ বুঝে গরু চোরেরা এ ধরনের ঘটনা সংঘটিত করতে সক্ষম হচ্ছে৷সীমান্তে কাঁটাতারের বেড়া থাকা সত্ত্বেও কিভাবে ধরনের গরু চুরির ঘটনা ঘটে চলেছে তা বুঝে উঠতে পারছেন না সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজনরা৷সীমান্তে বিএসএফের টহলদারী বাড়ানো এবং নজরদারি আরো কঠোর করার জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷এভাবে গরু চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকলে সীমান্ত এলাকায় বসবাসকারী গৃহস্থ পরিবারগুলো আরও অসহায় হয়ে পড়বেন বলে তারা অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top