News Flash

  • Home
  • Uncategorized
  • স্বস্তি পেলেন যাত্রীরা, মুম্বইয়ে সকলের জন্য চালু লোকাল ট্রেন
Image

স্বস্তি পেলেন যাত্রীরা, মুম্বইয়ে সকলের জন্য চালু লোকাল ট্রেন

মুম্বই, ১ ফেব্রুয়ারি (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে ট্রাকে ফিরল মুম্বইয়ে ‘লাইফলাইন’। সোমবার সকাল থেকে সমস্ত যাত্রীদের জন্য লোকাল ট্রেন পরিষেবা চালু হল মুম্বইয়ে। ফলে দীর্ঘ কয়েকমাস পর স্বস্তি পেলেন মুম্বই ও শহরতলির যাত্রীরা। ২০২০ সালের মার্চ মাস থেকে করোনাভাইরাস মহামারীর কারণে বন্ধ ছিল মুম্বইয়ের ‘লাইফলাইন’। দুর্ভোগে পড়েছিলেন অসংখ্য যাত্রীরা। অবশেষে সোমবার থেকে সকলের জন্য চালু হল লোকাল ট্রেন পরিষেবা।

আপাতত জনসাধারণের জন্য তিনটি টাইম-স্লটে চলবে ট্রেন। প্রথম লোকাল ট্রেন পরিষেবা শুরু হবে সকাল সাতটায়, তারপর দুপুর বারোটা থেকে বিকেল চারটে এবং রাত ন’টায় দিনের অন্তিম লোকাল ট্রেন। এদিন সকালে পশ্চিম শহরতলি এবং ভাসাই-নালাসোপারা অঞ্চলের বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। লোকাল ট্রেন চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যাত্রীরা।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top