News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ১৯.৭০-কোটির উর্দ্ধে করোনা-টেস্ট, সক্রিয় রোগী ১.৫৬ শতাংশ
Image

ভারতে ১৯.৭০-কোটির উর্দ্ধে করোনা-টেস্ট, সক্রিয় রোগী ১.৫৬ শতাংশ

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): দ্রুততার সঙ্গে বাড়তে বাড়তে ভারতে ১৯.৭০-কোটির উর্দ্ধে পৌঁছে গেল করোনা-টেস্টের সংখ্যা। সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৩১ জানুয়ারি সারা দিনে ভারতে ৫,০৪,২৬৩টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১৯,৭০,৯২,৬৩৫-এ পৌঁছে গেল।

ভারতে সুস্থতার সংখ্যা রোজই বাড়ছে, কমছে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা। রবিবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ১১,৮৫৮ জন, ফলে দেশে মোট সুস্থতার হার ৯৭ শতাংশ। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৫৪,৩৯২ জনের মৃত্যু হয়েছে (১.৪৪ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১১৮ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,০৪,৩৪,৯৮৩ জন। একইসঙ্গে ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা একধাক্কায় অনেকটাই কমেছে। এই মুহূর্তে ভারতে মোট ১,৬৮,২৩৫ জন করোনা-রোগী (১.৫৬ শতাংশ) চিকিৎসাধীন রয়েছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top