News Flash

  • Home
  • Uncategorized
  • সুুস্থ দেহ ও সুুস্থ মনই মানুষের মধ্যে ভাল কিছু করার মানসিকতা সৃষ্টি করতে পারে : মুখ্যমন্ত্রী
Image

সুুস্থ দেহ ও সুুস্থ মনই মানুষের মধ্যে ভাল কিছু করার মানসিকতা সৃষ্টি করতে পারে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ সুুস্থ ও সবল দেহের জন্য চাই নিয়মিত শরীরচর্চা৷ সুুস্থ দেহই পারে সুুস্থ মন গড়তে৷ আর তা হলেই স্বচ্ছতার সাথে কাজ করা সম্ভব৷ কারণ সুুস্থ দেহ, সুুস্থ মন এবং স্বচ্ছ কাজ একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত৷ আজ সকালে আগরতলা এম বি বি কলেজ সংলগ কলেজটিলা হেলথ এণ্ড ফিটনেস সেন্টারের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷


মুখ্যমন্ত্রী বলেন, সুুস্থ দেহ ও সুুস্থ মনই মানুষের মধ্যে ভাল কিছু করার মানসিকতা সৃষ্টি করতে পারে৷ এই হেলথ এণ্ড ফিটনেস সেন্টারে শরীর চর্চাও করা যাবে৷ আমাদের দেশের মুনি ঋষিরা প্রাচীনকালে নিয়ম করে যোগাভ্যাসের মধ্য দিয়ে শরীরকে সবল ও সতেজ রাখতেন৷ যা আমাদের ভারতীয় সভ্যতা এবং সংস্ক’তির এক বিশেষ অঙ্গ৷ ভারতীয় ক’ষ্টি ও সংস্ক’তির পরম্পরার এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে৷ তিনি বলেন, আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য আধুনিক ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়নমূলক যে কাজগুলি করে গেছেন সেই ঐতিহ্য, ইতিহাসের ধারাতেই ত্রিপুরা বিকাশের পথে অগ্রসর হচ্ছে৷


অনুষ্ঠানে ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভ-াচার্য, এলাকার প্রবীণ নাগরিক স্বপন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবক দীপক চন্দ্র কর৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top