News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশার কোরাপুটে পিক-আপ ভ্যান উল্টে মৃত ৯, আহত ১৩ জন
Image

ওডিশার কোরাপুটে পিক-আপ ভ্যান উল্টে মৃত ৯, আহত ১৩ জন

কোরাপুট, ১ ফেব্রুয়ারি (হি.স.): ওডিশার কোরাপুট জেলায় যাত্রীবাহী পিক-আপ ভ্যান উল্টে প্রাণ হারালেন ৯ জন যাত্রী। ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে কোরাপুট জেলার কোটপাড় থানার অন্তর্গত মুর্তাহান্ডির কাছে ৩২৬-নম্বর জাতীয় সড়কে। কোরাপুটের জেলাশাসক মধুসূদন মিশ্র জানিয়েছেন, ওডিশার সিন্ধিগুড়া গ্রাম থেকে পিক-আপ ভ্যানে চেপে ছত্তিশগড়ের কুলটা গ্রাম অভিমুখে যাচ্ছিলেন যাত্রীরা। রাতের অন্ধকারে মুর্তাহান্ডির কাছে ৩২৬-নম্বর জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পিক-আপ ভ্যানটি।


জেলাশাসক জানিয়েছেন, পিক-আপ ভ্যান উল্টে প্রাণ হারিয়েছেন ৯ জন যাত্রী এবং আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি। কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল পিক-আপ ভ্যানটি তা খতিয়ে দেখা হচ্ছে।

৯ জনের মৃত্যুতে ব্যথিত প্রধানমন্ত্রী, আহতদের আরোগ্য কামনা


ওডিশার কোরাপুট জেলায় পিক-আপ ভ্যান উল্টে ৯ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ওডিশার কোরাপুটে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আশা করছি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top