আদালতের তৈরি করা কমিটির সঙ্গে বৈঠক করল কৃষক সংগঠনগুলি

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি. স.): বিগত ৫৬ দিন ধরে দিল্লির সীমান্তবর্তী এলাকায় বিক্ষোভ দেখিয়েছে চলেছে কৃষকরা। একাধিকবার কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক হওয়া সত্ত্বেও কোন রকমের রফাসূত্র বেরিয়ে আসেনি। এমন পরিস্থিতিতে সুপ্রিমকোর্টের তৈরি করা কমিটি বৃহস্পতিবার কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসে।


বৃহস্পতিবার পুসা ইনস্টিটিউটে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্যরা। এরা হলেন অনিল ধনবল, কৃষি অর্থনীতিবিদ অশোক গুলাটি এবং প্রমোদকুমার যোশী। কৃষক সংগঠনগুলিকে কমিটির তরফ থেকে বলা হয় যে আপনারা মন খুলে নিজেদের দাবি দাওয়া রাখুন। কৃষক সংগঠনের প্রস্তাবগুলি এই কমিটির সামনে রাখা হোক। উল্লেখ করা যেতে পারে ২৬ শে জানুয়ারি দিল্লিতে ট্রাক্টর মিছিলের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলির। ফলে জোরদার করা হয়েছে আইন-শৃঙ্খলা।