News Flash

  • Home
  • Uncategorized
  • টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে শীর্ষে ভারত, ৩ নম্বরে নেমে গেল অস্ট্রেলিয়া
Image

টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে শীর্ষে ভারত, ৩ নম্বরে নেমে গেল অস্ট্রেলিয়া

দুবাই, ১৯ জানুয়ারি(হি. স.): ব্রিসবেনে অস্ট্রেলিয়া চুরমার করে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন টেবিলের শীর্ষে উঠে এল ভারত । সেই সঙ্গে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা অস্ট্রেলিয়া নেমে গেল তিন নম্বরে। দুই নম্বরে উঠে এসেছে নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়ার গাব্বা দুর্গ চুরমার করে ব্রিসবেন টেস্টে ঐতিহাসিক জয় পেল ভারত। এই জয়ের ফলে চার ম্যাচের সিরিজ ২-১ জিতে বর্ডার-গাওস্কর ট্রফি নিজেদের দখলেই রেখে দিল ভারত। সেই সঙ্গে অস্ট্রেলিয়াকে টপকে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন টেবিলের শীর্ষে উঠে এল ভারত। পয়েন্ট এবং সংগৃহীত পয়েন্টের শতকরা হর, উভয় দিক দিয়েই সবার উপরে রয়েছে ভারতীয় দল । যদিও ফাইনালে যাওয়ার জন্য শতকরা হিসাবই বিবেচনা করা হবে। সেদিক থেকে ফাইনালের পথে ভারত এক পা বাড়িয়ে রাখল বলা যায়। এদিকে, গাব্বায় হার অস্ট্রেলিয়ার কাছে বড়সড় ধাক্কা হিসেবে বিবেচিত হতে পারে। কেননা ভারতের বিরুদ্ধে সিরিজ হেরে বসায় অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের তিন নম্বরে নেমে যায়। নিউজিল্যান্ড উঠে আসে দ্বিতীয় স্থানে। পয়েন্ট টেবিলের প্রথম দু’টি দল ফাইনাল খেলার সুযোগ পাবে। সুতরাং, অস্ট্রেলিয়ার কাজ কঠিন হয়ে দাঁড়াল নিশ্চিত।

ব্রিসবেন টেস্টের পর আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল :
ভারত গাব্বা টেস্ট থেকে ৩০ পয়েন্ট সংগ্রহ করায় সার্বিকভাবে ৪৩০ পয়েন্টে পৌঁছে যায়। তারা ৭১.৭ শতাংশ হারে পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে উঠে আসে। পাকিস্তান সিরিজের পর নিউজিল্যান্ডের সংগ্রহ ৭০.০ শতাংশ হারে ৪২০ পয়েন্ট। অস্ট্রেলিয়া শতকরা হারে পিছিয়ে পড়ায় কিউয়িরা লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে। অস্ট্রেলিয়া গাব্বা টেস্ট থেকে কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। ফলে ৬৯.২ শতাংশ হারে তাদের সংগৃহীত পয়েন্ট ৩৩২। তারা লিগ টেবিলের তিন নম্বরে নেমে যায়। পয়েন্ট সংগ্রহের শতকরা হারে ইংল্যান্ড (৬৫.২) রয়েছে চতুর্থ স্থানে। দক্ষিণ আফ্রিকা (৪০.০) রয়েছে পাঁচ নম্বরে।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top