News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে দৈনিক মৃত্যু নিম্নমুখী, ভারতে মোট সুস্থতা ৯৬.৯৩-লক্ষ
Image

ভারতে দৈনিক মৃত্যু নিম্নমুখী, ভারতে মোট সুস্থতা ৯৬.৯৩-লক্ষ

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): ভারতের ফের নিম্নমুখী দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। সুস্থতার হার বাড়তে বাড়তে ৯৫.৭৫ শতাংশে পৌঁছে গেল, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৯৬ লক্ষ ৯৩ হাজার ১৭৩ জন। বিগত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে, যা ২৫ হাজারের নীচে রয়েছে। বাড়তে বাড়তে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১,০১,২৩,৭৭৮-এ পৌঁছে গিয়েছে। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৩১২ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৪,৭১২ জন এবং সুস্থ হয়েছেন ২৯,৭৯১ জন।


৩১২ বেড়ে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৪৬,৭৫৬ জন। বিগত ২৪ ঘন্টায় ২৯,৭৯১ জন সুস্থ হওয়ার পর ভারতের এযাবৎ দেশে করোনা-মুক্ত হয়েছেন ৯৬,৯৩,১৭৩ জন রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৮৩ হাজার ৮৪৯ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে কমেছে ৫,৩৯১ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা-পরীক্ষার সংখ্যা ১০,৩৯,৬৪৫।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top