খয়েরপুরে সংঘর্ষ জড়িতদের গ্রেপ্তারের দাবীতে চার জায়গায় অবরোধ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ গত রবিবার খয়ের পুর রাজনৈতিক সংঘর্ষের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মঙ্গলবার খয়ের পুর বিধানসভা এলাকার চারটি স্থানে পথ অবরোধ আন্দোলন সংগঠিত করেছে বিজেপি৷ অবরোধ আন্দোলনে শামিল হয় বিজেপি নেত্রী বৃন্দ অভিযোগ করেছেন এরপরের প্রাক্তন বিধায়ক পবিত্র করেন নেতৃত্বে অস্ত্রশস্ত্র নিয়ে বিরোধীদল সিপিএমের গুন্ডাবাহিনী নিরীহ যুবকদের রক্তাক্ত করেছে৷


এধরনের হিংসাত্মক কার্যকলাপের জড়িত প্রাক্তন বিধায়ক পবিত্র কর সহ অন্যান্যদের গ্রেফতার ও কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দল৷যতদিন পর্যন্ত প্রাক্তন বিধায়ক পবিত্র কর সহ অভিযুক্তদের গ্রেফতার করা না হবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবে বলেও জানিয়েছে৷হয়ে পড়ে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে মঙ্গলবার পথ অবরোধ আন্দোলন সংগঠিত করার ফলে যানচলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়৷ এর ফলে যাত্রী দুভর্োগ ধারণ করেছে৷উল্লেখ্য রবিবার এরপরে প্রাক্তন বিধায়ক পবিত্র করেন বাড়িতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর এক কর্মী সভা চলাকালে হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়৷সিপিআইএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পবিত্র করে বাড়িতে যুব সংগঠনের কনভেনশন চলাকালে বিজেপি আশ্রিত সন্ত্রাসীরা তার বাড়ির সামনে বাইক সুকটি এবং গাড়ি ভাঙচুর করে এবং বিজেপি আশ্রিত দুসৃকতিকারীরা বেশ কয়েকজন সিপিআইএম নেতা কর্মীকে রক্তাক্ত করেছে৷


সিপিআইএম কর্মীরা সর্মথকরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে বিজেপি আশ্রিত সন্ত্রাসবাদীরা পালিয়ে যেতে বাধ্য হয়৷পরবর্তী সময়ে রবিবার রাতে বেশ কয়েকটি বাড়িতে হামলা অগ্ণিসংযোগ সহ নানা হিংসাত্মক কার্যকলাপের সংগঠিত করা হয়েছে৷ রবিবার থেকে খয়েরপুর বিধানসভা এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে৷পরিস্থিতি মোকাবেলায় খয়ের পুর বিধানসভা এলাকার স্পর্শ কাতর অঞ্চলগুলিতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে৷ফের যেকোনো সময় খয়ের পুর বিধানসভা এলাকায় রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে৷