News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত ২৬, ৬২৪
Image

ভারতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত ২৬, ৬২৪

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি. স.): করোনার দৌরাত্ম্য অব্যাহত ভারতজুড়ে। বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৬, ৬২৪। নিহত ৩৪১। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ২৯৬৯০ বলে রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রক জানানো হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩১ হাজার ২২৩। সুস্থ হয়ে উঠেছে ৯৫ লক্ষ ৮০ হাজার ৪০২। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ০৫ হাজার ৩৪৪।

মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সবমিলিয়ে ১ লক্ষ ৪৫ হাজার ৪৭৭। করোনায় সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্র এবং কেরলে। দেশের সর্বমোট সক্রিয় আক্রান্তের মধ্যে ৪০ শতাংশ এই দুই রাজ্যের। ৩৩ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২০ হাজারের কম। মহারাষ্ট্র এবং কেরল বাদে যেসকল রাজ্যে করোনা ভয়াবহ আকার ধারণ করেছে সেগুলি হল পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, ছত্রিশগড়। ভারতে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গিয়েছে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top