News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের সুযোগ পাননি আক্ষেপ পুর নিগমের বিদায়ী কমিটির
Image

মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের সুযোগ পাননি আক্ষেপ পুর নিগমের বিদায়ী কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ ত্রিশ-বত্রিশ মাস ধরে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের আর্জি জানানো হলেও অনুমতি পাননি বামক্রন্ট পরিচালিত নিগমের সদস্য-সদস্যরা৷ ২০ ডিসেম্বর এএমসির বর্তমান কমিটির মেয়াদ শেষের পূর্বে সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ তুললো নিগমের বর্তমান মেয়র সমর চক্রবর্তী৷


তিনি বলেন, রাজ্যের নগরউন্নয়নের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ বিগত ৩০-৩২ মাস ধরে একবারের জন্যও নিগমের সদস্য-সদস্যাদের সাথে বৈঠকের প্রয়োজন বোধ করেননি তিনি৷ তার কথায় যদি নিগমের কাজকর্মে কোথাও কোন ঘাটতি থাকে কিংবা কোন ধরনের পরামর্শ থাকে তা ওই বৈঠকে আলোচনা করা যেতো৷ যাতে করে উপকার হতো রাজধানীবাসীরই৷

কিন্ত মুখ্যমন্ত্রীর সাথে কোন ধরনের বৈঠক না হওয়ায় তেমনিভাবে নগর উন্নয়ন দফতরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী হিসাবে তার কাছ থেকে কোন ধরনের পরামর্শ পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন তারা৷ তিনি বলেন, মুখামন্ত্রীর সাথে বৈঠকের আর্জি জানিয়ে লিখিত চিঠিও দিয়েছেন তারা৷ কিন্তু তাতেও মুখ্যমন্ত্রীর দফতর থেকে কোন ধরনের সাড়া পাওয়া যায়নি৷ এদিন সাংবাদিক সম্মেলন করে বিগত বামক্রন্ট আমলের রাজধানীর বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তিও তুলে ধরেন তিনি৷ পাশাপাশি বর্তমান রাজ্য সরকার সামাজিক ভাতা প্রাপকের তালিকা থেকে যে পদ্ধতিতে ভাতা প্রাপকদের বাদ দেওয়া হয়েছে তারও তীব্র আপত্তি জানান তিনি৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top