News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে ধৃত দুই প্রতারক
Image

কল্যাণপুরে ধৃত দুই প্রতারক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ কল্যাণপুর থানা এলাকার গৌরাঙ্গ টিলায় ২ যুবককে আটক করেছে পুলিশ৷ আটক ২ প্রতারক যুবকের নাম ভবেশ কুমার এবং রঞ্জিত কুমার৷ তাদের বাড়ি বিহারে৷


ঘটনার বিবরণে জানা যায় কল্যাণ পুর থানা এলাকার গৌরাঙ্গ টিলায় ওই দুই প্রতারক যুবক সোনা পরিষ্কার করে দেওয়ার নাম করে একটি বাড়ি থেকে সোনার জিনিস হাতিয়ে নেয়৷ বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন প্রতিবেশীদের খবর দেন৷ স্থানীয় জনতা প্রতারক ওই দুই যুবককে আটক করে উত্তম-মধ্যম দেন৷ উত্তম-মধ্যম এ তারা দুজন অল্পবিস্তর আহত হয়৷ তারপর খবর দেওয়া হয় কল্যাণপুর থানার পুলিশকে৷

খবর পেয়ে পুলিশ এসে গণপ্রহারে জখম দুই প্রতারক যুবককে আটক করে থানায় নিয়ে যায়৷ প্রতারণার দায়ে তাদের বিরুদ্ধে কল্যাণপুর থানায় নির্দিষ্ট ধারায় মামলা হয়েছে৷ উল্লেখ্য রাজ্যের কিছু প্রতারক লোকজন প্রতিনিয়ত এ ধরনের কার্যকলাপ সংগঠিত করে চলেছে৷ এসব প্রতারকদের সম্পর্কে সচেতন থাকার জন্য প্রশাসনের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top