News Flash

  • Home
  • Uncategorized
  • চারদিনের সফরসূচি নিয়ে অসম, মিজোরাম ত্রিপুরা আসছেন প্রধান বিচারপতি বোবদে
Image

চারদিনের সফরসূচি নিয়ে অসম, মিজোরাম ত্রিপুরা আসছেন প্রধান বিচারপতি বোবদে

গুয়াহাটি, ১৭ ডিসেম্বর (হি.স.) ৷৷ উত্তর-পূর্বাঞ্চলের তিনটি রাজ্যে চারদিনের সফরে আসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে৷ আগামী ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত তিনি অসম, মিজোরাম এবং ত্রিপুরা সফর করবেন৷ ইতিমধ্যে তাঁর সফরসূচি রাজ্যগুলিকে জানানো হয়েছে৷ সাথে তাঁর সফরে প্রয়োজনীয় নিরাপত্তা সহ যাবতীয় সমস্ত ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে৷


সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আগামী ১৯ ডিসেম্বর অসম থেকে উত্তর-পূর্বাঞ্চল সফর শুরু করবেন৷ ওইদিন তিনি দিল্লি থেকে গুয়াহাটি এসে খানাপাড়ায় অবস্থিত আসাম অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজে ডব্লিউডব্লিউএফ-এর উদ্যোগে আয়োজিত সম্মেলনে অংশ নেবেন৷ পরের দিন রবিবার তিনি কামাখ্যা মন্দির দর্শনে করে তিনি কাজিরঙা চলে যাবেন৷ কাজিরাঙা পৌঁছে বিশ্রাম নিয়ে ন্যাশনাল পার্কে জিপ সাফারি উপভোগ করবেন প্রধান বিচারপতি৷ তার পরের দিন সোমবার ন্যাশনাল পার্কে হাতি সাফারি-র মজা নেবেন৷ সেখান থেকে তিনি মিজোরাম যাবেন৷ ওইদিন এবং তার পরের দিন মঙ্গলবার আইজলে কাটাবেন৷


উত্তর-পূর্বাঞ্চল সফরের অন্তিম দিন বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ত্রিপুরা সফরে আসবেন৷ ত্রিপুরায় এসে তিনি মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনে চলে যাবেন৷ সেখান থেকে ফিরে এসে আগরতলায় আরও কয়েকটি মন্দির দর্শন করবেন৷ তার পর দুপুরের আহার শেষ করে বিকেলে কলকাতা চলে যাবেন৷ তাঁর এই সংক্ষিপ্ত সফরে সাথে থাকবেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার তথা ব্যক্তিগত সচিব রাকেশ কুমার৷ ইতিমধ্যে তাঁর সফরকে ঘিরে তিনটি রাজ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top