News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক আন্দোলনের নামে কমিউনিস্টরা ভুল বোঝাচ্ছেন, তোপ মুখ্যমন্ত্রীর
Image

কৃষক আন্দোলনের নামে কমিউনিস্টরা ভুল বোঝাচ্ছেন, তোপ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ ডিসেম্বর (হি.স.)৷৷ কৃষক আন্দোলনের নামে কমিউনিস্টরা ভুল বোঝাচ্ছেন৷ বামেদের এভাবেই নিশানা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি কটাক্ষের সুরে বলেন, ত্রিপুরায় কৃষকদের উপকারের অছিলায় শুধু মিছিলে হাঁটানো হয়েছে৷


বুধবার মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আয়োজিত কৃষক সম্মেলনে অংশগ্রহণ করে বলেন, ২৫ বছর ধরে ত্রিপুরার কৃষকদের পিছিয়ে রেখেছিল কমিউনিস্টরা৷ কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর ত্রিপুরার কৃষকরা স্বাভিমানী হয়েছেন৷ তাঁর দাবি, আজকে কৃষক আন্দোলনের নামে কমিউনিস্টরা ভুল বোঝাচ্ছেন৷ কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কৃষকদের স্বার্থেই আইন প্রণয়ন করেছে৷ অথচ, এই আইনের ভুল ব্যাখ্যা করা হচ্ছে৷

তিনি বামেদের নিশানা করে বলেন, ত্রিপুরায় শুধু আন্দোলনের নামে কৃষকদের নিয়ে লাইন লম্বা করেছিল পূর্বতন সরকার৷ কিন্তু তাঁদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বলবৎ করেনি৷ তাঁর কটাক্ষ, আগে কৃষকদের থেকে ধান কিনে বলা হতো পরে টাকা দেবে৷ কিন্তু এখন কৃষকরা বলেন, আগে টাকা দিন তার পর ধান দেব৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃষক সম্মান নিধি প্রকল্পে ত্রিপুরার হাজার হাজার কৃষক বছরে ছয় হাজার করে টাকা পাচ্ছেন৷ সাথে তিনি উষ্মা প্রকাশ করে বলেন, কমিউনিস্টদের ২৫ বছরে কৃষিতে বৃদ্ধির হার ছিল ৬.৪ শতাংশ৷ বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার আড়াই বছরে তা বেড়ে হয়েছে ১৩.৫ শতাংশ৷


এদিন তিনি দাবি করেন, অতীতে কমলপুরের এলাচি লেবু পচে যেত৷ কারণ তা বাণিজ্যিকিকরণে উদ্যোগ পূর্বতন সরকারের ছিল না৷ এখন কমলপুরের সেই লেবু দুবাই পৌঁছে যাচ্ছে৷ কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে পৌঁছে গিয়েছে ত্রিপুরার কুইন আনারস৷ ফলে, আনারস ও এলাচি লেবু বিক্রি করে কৃষকরা উপকৃত হচ্ছেন৷ তিনি এদিন সমস্ত কার্যকর্তাদের উদ্দেশ্যে আবেদন জানান, সকলে মিলে মানুষের কাছে গিয়ে সরকারের কাজ সম্পর্কে জনগণকে অবগত করুন৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top