News Flash

  • Home
  • Uncategorized
  • জিবি বাজারে নাশকতার আগুনে পুড়ল গাড়ি
Image

জিবি বাজারে নাশকতার আগুনে পুড়ল গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ সোমবার গভীর রাতে রাজধানী আগরতলা শহর এলাকার জিবি বাজারের রামকৃষ্ণ পল্লীতে একটি গাড়িতে অগ্ণিসংযোগের ঘটনা সংঘটিত হয়েছে৷সংবাদ সূত্রে জানা গেছে রামকৃষ্ণ পল্লীতে বিপ্লব ঘোষ নামে এক ব্যক্তি তার গাড়িটি রাস্তার পাশে রেখে ছিলেন৷ প্রতিদিন এই তিনি গাড়িটি ওই জায়গায় রাখতেন৷


গতকাল রাতে কে বা কারা গাড়িতে অগ্ণিসংযোগ করেছে৷মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন লক্ষ্য করেন গাড়িটি অগ্ণিকাণ্ডে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে৷গাড়িটি আগুনে পুড়ে ছারখার হয়ে যাওয়ার পর স্থানীয় লোকজন বিষয়টি গাড়ির মালিক বিপ্লব ঘোষকে জানান৷ খবর পেয়ে গাড়ির মালিক ঘটনাস্থলে ছুটে আসেন৷খবর পাঠানো হয় জিবি আউটপোস্ট এর পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ গাড়ির মালিক বিপ্লব ঘোষ জানিয়েছেন তার সঙ্গে ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না৷

তবে তিনি আশঙ্কা করছেন এটি একটি নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা৷গাড়িতে অগ্ণিসংযোগের ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ উল্লেখ্য জিবি বাজার সংলগ্ণ এলাকায় বহু মানুষ তাদের যানবাহন রাস্তার পাশেই রাখেন৷গতকাল গভীর রাতে রামকৃষ্ণ পল্লীতে গাড়িতে অগ্ণিসংযোগের ঘটনার পর ওই সব এলাকায় যেসব মানুষজন গাড়ি রাস্তার পাশে রাখেন তারা গাড়ির নিরাপত্তা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top