News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন করোনা-সংক্রমণ ২৬,৩৮২, ভারতে মৃত্যু বেড়ে ১,৪৪,০৯৬
Image

নতুন করোনা-সংক্রমণ ২৬,৩৮২, ভারতে মৃত্যু বেড়ে ১,৪৪,০৯৬

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা কমেই চলেছে, মৃত্যুর সংখ্যাও নিম্নমুখী। সুস্থতার সংখ্যাও দ্রুত বাড়ছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের নীচে। ভারতে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৩৮৭ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৬,৩৮২ জন। 

৩৮৭ বেড়ে বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৪৪,০৯৬ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ৩৩,৮১৩ জন, ফলে এযাবৎ দেশে করোনা-মুক্ত হয়েছেন ৯৪,৫৬,৪৪৯ জন রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ০০২ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে কমেছে ৭,৮১৮ জন। ভারতের বিভিন্ন রাজ্যে করোনাভাইরাসের প্রকোপ কমলেও, এখনও চিন্তা বাড়াচ্ছে পাঁচটি রাজ্য। এই পাঁচটি রাজ্য হল-উত্তর প্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, কেরল এবং মহারাষ্ট্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে মোট সক্রিয় রোগীর ৫৬ শতাংশ এই পাঁচটি রাজ্যেই।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top