News Flash

  • Home
  • Uncategorized
  • মাদক মামলায় গরহাজির, এনসিবি-র কাছে সময় চাইলেন অর্জুন
Image

মাদক মামলায় গরহাজির, এনসিবি-র কাছে সময় চাইলেন অর্জুন

মুম্বই, ১৬ ডিসেম্বর (হি.স.): মাদক মামলায় বুধবার (১৬ ডিসেম্বর) মুম্বইয়ের দফতরে অভিনেতা অর্জুন রামপালকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সমন পাঠিয়ে অর্জুন রামপালকে বুধবার হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু, বিশেষ কারণে এদিন এনসিবি-র দফতরে হাজিরা দিলেন না অর্জুন রামপাল। বরং এনসিবি-র কাছে হাজিরা দেওয়ার জন্য সময় চেয়েছেন অর্জুন। অর্জুন আবেদন জানিয়েছেন, আগামী ২১ ডিসেম্বরের আগে তিনি হাজিরা দিতে পারবেন না। তাই ২১ ডিসেম্বর পর্যন্ত তাঁকে যেন সময় দেওয়া হয়। এ বিষয়ে এনসিবি-র কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

মাদক মামলায় ইতিমধ্যেই বলিউডের বহু রথী-মহারথির নাম উঠে এসেছে এনসিবি-র তদন্তে। গ্রেফতারও করা হয়েছে কয়েকজনকে। গত মাসেই অর্জুন রামপালের বান্দ্রার বাড়িতে তল্লাশি চালিয়েছিল এনসিবি, সেই সময় তাঁর বাসভবন থেকে ইলেক্ট্রনিক্স সরঞ্জাম এবং কিছু মেডিসিন উদ্ধার করা হয়েছিল। তারপর ১৩ নভেম্বর প্রায় ৭ ঘন্টা ধরে অর্জুন রামপালকে জেরা করা হয়েছিল। এবার বুধবার ফের অর্জুনকে ডেকে পাঠিয়েছিল এনসিবি। কিন্তু, এদিন হাজিরা না দিয়ে অতিরিক্ত সময় চাইলেন তিনি।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top