News Flash

  • Home
  • Uncategorized
  • বুদ্ধদেব ভট্টাচার্যর সমস্ত অঙ্গ প্রতঙ্গ সঠিক ভাবে কাজ করছে
Image

বুদ্ধদেব ভট্টাচার্যর সমস্ত অঙ্গ প্রতঙ্গ সঠিক ভাবে কাজ করছে

কলকাতা, ১৪ ডিসেম্বর ( হি স): ধীরে ধীরে কেটে যাচ্ছে সংকট। সুস্থ হয়ে উঠছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বর্তমানে উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসারত বুদ্ধদেব ভট্টাচার্য। তবে, সোমবার বুদ্ধদেব ভট্টাচার্যর সমস্ত অঙ্গ প্রতঙ্গ সঠিক ভাবে কাজ করছে এমনটাই খবর হাসপাতাল সূত্রে। 

হাসপাতাল সূত্রে আরও খবর,ক্যাথেটার সরানো হয়েছে। শুরু হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য ফিজিওথেরাপি। জানা গিয়েছে,এই বর্ষীয়ান রাজনীতিবিদের বর্তমানে রক্তচাপ, পালস রেটও স্বাভাবিক। পাশাপাশি কিডনি,হৃদযন্ত্র সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গও ঠিকঠাক কাজ করছে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য,গত বুধবার দুপুর ১.৫০ নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শ্বাসকষ্ট জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। করা হয়েছিল করোনা পরীক্ষাও। যদিও সেই রিপোর্ট নেগেটিভ আসে তার। এরপর থেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকেন বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক পরিস্থিতিরও উন্নতি হয়েছে তার।চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top