মা ও মেয়ে নিখোঁজ মলয়নগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ শ্রীনগর থানা এলাকার মলয় নগরের দত্ত পল্লীর মা ও মেয়ে গত পাঁচ দিন ধরে নিখোঁজ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷এ ব্যাপারে পরিবারের তরফ থেকে শ্রীনগর থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছেগত বুধবার বেলা দশটা নাগাদ বাজারে যাওয়ার নাম করে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয় মা৷


তারপর আমার বাড়িতে ফিরে আসেনি৷সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর করে মা এবং মেয়ের কোনো খোঁজ না পেয়ে পর দিন হরতাল বৃহস্পতিবার শ্রীনগর থানায় এ ব্যাপারে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়৷শ্রীনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷কিন্তু পাঁচদিন অতিক্রান্ত হওয়ার পরও নিখোঁজ মা এবং মেয়েকে এখনো খুঁজে পাওয়া যায়নি৷ এর পেছনে কি রহস্য আত্মগোপন করে রয়েছে তা খুঁজে বের করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ এর পেছনে কোন না কোন রহস্য আত্মগোপন করে রয়েছে বলে স্থানীয় জনগণের অভিমত৷ টানা পাঁচদন ধরে মা এবং মেয়ে নিখোঁজ থাকার ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷


অবিলম্বে মা এবং মেয়েকে খুঁজে বের করার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী৷পাশাপাশি এ ঘটনার আসল রহস্য উদঘাটনের জন্য জোরালো দাবি উঠেছে৷পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে তাদের পরিবারে কোনো ধরনের ঝামেলা ছিল না৷তবে কেন মেয়েকে নিয়ে মা বাড়ি থেকে গা-ঢাকা দিয়েছে তা নিয়েই প্রশ্ণ উঠেছে৷