আগরতলা, ১৯ অক্টোবর (হি.স.)৷৷ করোনা-প্রকোপের মধ্যে দুগর্োৎসবের আনন্দোল্লাসে বাধা হয়ে দাঁড়াবে প্রকৃতিও৷ মুখ ভার থাকবে আকাশের৷ কারণ, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ষষ্টি থেকে অষ্টমী পর্যন্ত ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাত হবে৷ তবে নবমী ও দশমীর দিন তুলনামূলক বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে৷
আবহাওয়া দফতরের খবর, বঙ্গোপসাগরের মধ্যাংশ এবং আশপাশে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে ত্রিপুরা সহ উত্তরপূর্বের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাত হবে৷ তার প্রভাবে ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে৷ আবহাওয়া দফতর জানিয়েছে, ২১ অক্টোবর দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ তেমনি, ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ত্রিপুরার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে৷ তবে, ২৫ এবং ২৬ অক্টোবর বৃষ্টিপাত তুলনামূলক কম হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর৷
স্বাভাবিকভাবেই অনুমান করা যাচ্ছে, দুগর্োৎসবের আনন্দে ছন্দপতন হবে৷ এমনিতেই করোনার কাঁটায় মানুষ আতঙ্কিত৷ ফলে করোনা ও প্রকৃতির দ্বিফলায় উৎসবের আনন্দে ভাটা পড়বে, তা অস্বীকার করার উপায় নেই৷

