বিশ্ব খাদ্য সূচকে ভারতের অবস্থান নিয়ে উদ্বিগ্ন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি. স.): বিশ্ব খাদ্য সূচকে ভারতের স্থান ৯৪ তম। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রের নিন্দায় মুখর কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।শনিবার নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন গরিব ভারত ক্ষুধার্থ।কারণ সরকার নিজের বিশেষ ‘বন্ধুদের’ পকেট ভর্তিতে ব্যস্ত।


নিজের টুইট বার্তা সঙ্গে রাহুল গান্ধী একটি গ্রাফিক্স চার্ট প্রদর্শন করান।সেখানে তিনি দাবি করেছেন বিশ্ব খাদ্য সূচকে ভারতের স্থান ৯৪ তম।সেখানে ভারত থেকে এগিয়ে রয়েছে পাকিস্তান।ভারতের চিরশত্রু এই দেশটি খাদ্য সূচকে রয়েছে ৮৮ তম স্থানে।অন্যদিকে বাংলাদেশ এই তালিকা দক্ষিণ এশিয়ার দুই শক্তিধর রাষ্ট্রকে ছাপিয়ে গিয়ে রয়েছে ৭৫ তম স্থানে।গোটা বিশ্বে ভারতের পরে আর মাত্র ১৩ টি দেশ রয়েছে। এই দেশগুলির মধ্যে রয়েছে রুয়ান্ডা, নাইজেরিয়া, আফগানিস্তান এবং লিবিয়া।


প্রসঙ্গত গতবছর এই তালিকায় ভারতের স্থান ছিল ১০২। সেখান থেকে উন্নীত হয়ে ভারত এখন রয়েছে ৯৪।উল্লেখ করা যেতে পারে, প্রতিটি দেশের খাদ্য সূচক এবং অপুষ্টির মানদণ্ডের ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়। ১০৭ টি দেশের মধ্যে ভারত স্কোর করেছে ২৭.২। প্রকাশিত রিপোর্টে আরও জানা গিয়েছে ভারতে ১৪ শতাংশ মানুষ তীব্র অপুষ্টিতে বা খাবার না পেয়ে ভুগছে।