নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি. স.): গুজরাট, ঝাড়খন্ড, ওডিশা,ছত্তিশগড়, মণিপুর বিধানসভা আসনের উপ-নির্বাচনের জন্য প্রার্থীদের নাম রবিবার ঘোষণা করেছে বিজেপি। এদিন দলের জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং লিখিত বিবৃতি জারি করে প্রার্থীদের নামগুলি ঘোষণা করেন। ছত্তিশগড় বিধানসভা উপনির্বাচনের জন্য একজন, গুজরাটের জন্য সাতজন, ঝাড়খন্ডে দুজন, মণিপুরে চারজন,ওডিশায় দুজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বিজেপির তরফ থেকে।
শনিবার রাতে রাজধানী দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন সমিতির বৈঠক বসে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডার নেতৃত্বে এই বৈঠকের আয়োজন করা হয়। গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি প্রমুখ। যে সকল বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন। ছত্তিশগড়- এ মর্বাহি কেন্দ্রের প্রার্থী করা হয়েছে গম্ভীর সিং। গুজরাটের আবদাহ, মর্বি, ধারি, গধাদা, কর্জন, দংস্ক, কোপ্রদা কেন্দ্রে যথাক্রমে প্রার্থী করা হয়েছে প্রদ্যুম্ন সিং জাদেজা, ব্রজেশ মির্জা, জে বি কাকদিয়া, আত্মারাম পর্মার, অক্ষয় প্যাটেল, বিজয় প্যাটেল, জিতু ভাই চৌধুরী। ঝাড়খণ্ডের বেরমো ও দুমকা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে যোগেশ্বর মাহাত, লুইস মারান্ডি। ওডিশার বালাসোর এবং তিরতল বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে মানস কুমার দত্ত, রাজকিশোর বেহেরা। মনিপুরের বানগয়ি, ব্যাং জিং দেন্থা, সেতু, সিন্ধাত কেন্দ্রে যথাক্রমে প্রার্থী হয়েছেন ঐন্যাম লুখই সিং, পনাম ব্রিজন সিং, নাগামথাম হাওকিক, জে এস হেপু।

