বিহার নির্বাচন : ৪ জন প্রার্থীর নাম ঘোষণা সিপিআই (এম)-এর

পাটনা, ৫ অক্টোবর (হি.স.): খুব বেশি দিন আর বাকি নেই, আগামী ২৮ অক্টোবর থেকে তিন-দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে বিহারে। তার আগে বিহার বিধানসভা নির্বাচনের জন্য ৪ জন প্রার্থীর নাম ঘোষণা করল সিপিআই (এম)। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে বিভূতিপূর বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিআই (এম) প্রার্থী অজয় কুমার। সিপিআই (এম) প্রার্থী রাজেন্দ্র প্রসাদ সিং লড়বেন মতিহানি আসনে, রাজমঙ্গল প্রসাদকে পিপরা আসনের প্রার্থী করা হয়েছে এবং মাঝি বিধানসভা আসনের সিপিআই (এম) প্রার্থী হলেন সত্যেন্দ্র যাদব।


উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর প্রথম দফার ভোটগ্রহণ বিহারে, দ্বিতীয় ও তৃতীয় দফার ভোটগ্রহণ হবে-যথাক্রমে ৩ এবং ৭ নভেম্বর। বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ১০ নভেম্বর। বিহার বিধানসভা নির্বাচনে মহাজোটের সঙ্গী হল সিপিআই (এম)।