নিজেদের সেনা আধিকারিকের মৃত্যুর খবর মেনে নিল চিন

নয়াদিল্লি, ২২ জুন (হি. স.):  গালওয়ান উপত্যকায় ১৫ জুন, সোমবার রাতে নিজেদের কমান্ডিং অফিসারের মৃত্যুর খবর অবশেষে স্বীকার করে নিল ধূর্ত চিন। সোমবার কমান্ডিং আধিকারিক পর্যায়ের বৈঠকে এই স্বীকারোক্তি করেছে চিন।বৈঠকে ভারতের তরফ থেকে চিনকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে মূল নিয়ন্ত্রণরেখা থেকে সৈন্য সমাবেশ সরিয়ে নিয়ে গিয়ে ২ মের আগের পর্যায়ে ফিরে যেতে হবে। তা হলে আলোচনা এগোতে পারে।

১৫ জুন, সোমবার রাতে দুই দেশের সেনাদের মধ্যে হওয়ার সংঘাতের পর এদিন প্রথমবারের জন্য বৈঠকে বসে দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ কর্তারা। সোমবার চিনা এলাকার চুসুল মোল্ড কমান্ডার পর্যায়ে বৈঠকে বসে দুই বাহিনী সেনা কর্তারা। বৈঠকে ভারতের নেতৃত্ব দেন ১৪ নম্বর কার্প কমান্ডার লেফটেনেন্ট জেনারেল হারিন্দের সিংহ। চিনের তরফে বৈঠকে নেতৃত্ব দেন মেজর জেনারেল লিউ লিন। এদিন সকাল ১১ টা ৩০ মিনিট নাগাদ বৈঠক শুরু হয়। এর আগে ৬ জুন এই দুইজন বৈঠকে বসেছিলেন  বৈঠকের সেবার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা লংঘন করেছিল চিন।

উল্লেখ করা যেতে পারে, গালওয়ানে দুই দেশের সেনার মধ্যে হাতাহাতির পরে লাল ফৌজের পাঁচ জন সেনা আধিকারিক সহ ২৬ জন সেনা জওয়ান এর লাশ চিনের হতে ভারতের তরফে থেকে তুলে দেওয়া হয়। ৭০ জন আহত চিনা সেনা কেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। গোটা প্রক্রিয়ার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা হয়েছে  দুই দেশের মধ্যে মৃতদেহ আদান-প্রদানের সময় এটার উল্লেখ ছিল না যে চিনের কোন সেনা আধিকারিক মারা গিয়েছে কিনা। ঘটনার এক সপ্তাহ পরে অবশেষে সেই কথা মেনে নিল ধূর্ত চিন। এখন আশা করা যাচ্ছে মোট কতজন চিনা সেনা মারা গেছে সে বিষয়েও মুখ খুলবে বেজিং।