Home / বিশালগড়ে গৃহবধূর ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা

বিশালগড়ে গৃহবধূর ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন৷৷ আবারও শ্বশুর বাড়িতে আত্মহত্যার চেষ্টা এক গৃহবধূর৷ ঘটনা বুধবার রাত সাড়ে সাতটা নাগাদ বিশালগড়ের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেবারিয়া এলাকায়৷ জানাগেছে, তার স্বামী কর্ম সূত্রে বিদেশে থাকেন৷ তবে বাড়িতে তার শ্বশুরের সাথে প্রায়শই ঝগড়া হত বলে গৃহবধূর এক বোন জানিয়েছেন৷


জানাগেছে এদিন রাত সাড়ে সাতটা নাগাদ শ্বশুর বাড়িরই একটি ঘরে গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে৷ সৌভাগ্যবসত, শ্বশুর বাড়ির লোকজনরা বিষয়টি টের পেয়ে যাওয়ায় তাকে ফাঁসির দড়ি থেকে নামিয়ে খবর দেওয়া হয় বিশালগড় দমকল অফিসে৷ দমকল কর্মীরা ঘটনারস্থলে ছুটে গিয়ে গৃহবধূকে উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় হাসপাতালে৷ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রেফার করা হয় হাপানিয়া স্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ বর্তমানে গুরুতর আহত অবস্থায় তার চিকিৎসা চলছে হাপানিয়া হাসপাতালেই৷