লখনউ, ১০ জুন (হি. স.): বেকারত্বের জেরে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। এই সমস্যার সমাধান না করে নির্বাচনের রাজনীতি নিয়ে ব্যস্ত বিজেপি বলে দাবি করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।
সম্প্রতি ভিন রাজ্য থেকে উত্তরপ্রদেশে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের মধ্যে আত্মহত্যার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে।এ বিষয়ে রাজ্যের শাসক দল বিজেপিকে কটাক্ষ করে বুধবার নিজের টুইট বার্তায় অখিলেশ যাদব লিখেছেন, উত্তরপ্রদেশে বেকারত্বের জেরে আত্মহত্যার প্রবণতা অনেক বেড়ে গিয়েছে।একটা বৃহৎ সমস্যা হিসেবে আত্মপ্রকাশ করেছে এই আত্মহত্যার প্রবণতা। করোনার সত্যতাকে ভুলে গিয়ে বিজেপি এখন নির্বাচনে মন দিয়েছে। বেকারত্ব এবং খাদ্যের অভাবকে গুরুত্ব না দেওয়ার দল কি করে এই সকল সমস্যার সমাধান করবে।বিহারের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিমানে করিয়ে নক্ষত্র প্রচারকদের নিয়ে যাবার প্রবণতা বাড়বে।একই ইস্যুতে সরব হয়েছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী।কর্মহীন পরিযায়ী শ্রমিকদের হাতে কাজ তুলে দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি।পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশে এ বিষয়ে যাতে সঠিক উপায়ে কার্যকর হয় সেই এক দাবিও করেছেন তিনি।

