News Flash

  • Home
  • Uncategorized
  • এবার করোনার হানা নির্বাচন কমিশনে
Image

এবার করোনার হানা নির্বাচন কমিশনে

নয়াদিল্লি, ৮ জুন (হি.স.) : এবার করোনার হানা নির্বাচন কমিশনে । করোনায় আক্রান্ত নির্বাচন কমিশনের এক আধিকারিক । আধিকারিকের করোনা  রিপোর্ট পজিটিভ আসায় নির্বাচন সদনের তিনতলায়  স্যানিটাইজেশনের কাজ।

জানা গিয়েছে, নির্বাচন কমিশনের ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ডিভিশনের একজন আধিকারিকের করোনা পরীক্ষা হলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে | নির্বাচন সদনের তিন তলায় ওই ব্যাক্তি বসেন এবং ইভিএম ডিভিশনে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদে নিযুক্ত রয়েছেন বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকল নিয়মাবলী মেনে চলা হচ্ছে। হচ্ছে স্যানিটাইজেশনের কাজ। তবে কমিশন কিভাবে বন্ধ রাখা হবে তা এখনও জানা যায়নি।

এদিকে জানা যায়, গতকাল পিআইবি প্রধান করোনা আক্রান্ত হয়ে এইমস হাসপাতালে ভর্তি হয়েছেন। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় জানা যায় ওই আধিকারিকের করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ন্যাশনাল মিডিয়া সেন্টার।  

করোনা হানা দিয়েছে শ্রমমন্ত্রকেও। করোনা আক্রান্ত শ্রমমন্ত্রকের ১১ জন আধিকারিক। করোনা ভাইরাসে আক্রান্ত শ্রম এবং নিযুক্তি মন্ত্রকের আধিকারিকদের করোনা পরীক্ষা করা হলে জানা যায় ১১ জন পজিটিভ হয়েছেন।

আনলক. ১ তৎপরতা শুরু হতেই বেলাগাম সংক্রমণ ভারতে। সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লক্ষ ৫৬ হাজার ৬১১। দেশে করোনায় মৃত্যু বেড়ে ৭ হাজার ১৩৫। একদিকে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে উল্টোদিকে তেমনি সুস্থও হচ্ছেন অনেকে। সোমবার সকাল পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৯৫ জন।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top