News Flash

  • Home
  • Uncategorized
  • মাস্ক পরেই হবে সেনা অ্যাকাডেমির পাসিং আউট প্যারেডে
Image

মাস্ক পরেই হবে সেনা অ্যাকাডেমির পাসিং আউট প্যারেডে

নয়াদিল্লি, ৮ জুন (হি.স.) : এই প্রথম ফেসমাস্ক পরে ভারতীয় সেনা অ্যাকাডেমির পাসিং আউট প্যারেড-এ অংশগ্রহণ করতে চলেছে জেন্টলম্যান ক্যাডেটস বাহিনী।  করোনা অতিমারির কারনে আগামী ১৩ জুনের ওই অনুষ্ঠানে স্বাস্থ্য নিরাপত্তার কারণেই এবার এই নিয়ম চালু হল বলে সোমবার জানিয়েছেন আইএমএ কর্তারা।

আইএমএ-র জনসংযোগ আদিকারিক লেফটেন্যান্ট কর্নেল অমিত ডাগর জানিয়েছেন, ‘কভিড ১৯ অতিমারির কারণে এবারের পাসিং আউট প্যারেডে কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের নির্দেশিকা অনুসারে বেশ কিছু পরিবর্তন এনেছে আইএমএ। এর মধ্যে প্যারেডে অংশগ্রহণকারী জেন্টলম্যান ক্যাডেটদের ফেসমাস্ক ব্যবহার আবশ্যিক করা হয়েছে। সেই সঙ্গে প্রচলিত রীতি ছেড়ে আগের চেয়ে নিজেদের মধ্যে শর্তাবলী মেনে বেশি ব্যবধান তাঁরা বজায় রাখবেন।’ তবে সমগ্র অনুষ্ঠান সংবাদমাধ্যমে যেন সম্প্রচার করা হয়, এই অনুরোধও জানিয়েছেন আইএমএ আধিকারিক।

আগামী ১৩ জুন আইএমএ আয়োজিত পাসিং আউট প্যারেড-এ মোট ৪২৩ জন উত্তীর্ণ জেন্টলম্যান ক্যাডেট অংশগ্রহণ করবেন। এঁদের মধ্যে ৩৩৩ জন ভারতীয় এবং ৯০ জন বিদেশি ক্যাডেট।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই অ্যাকাডেমির তরফে ঘোষণা করা হয়েছিল যে, জেন্টলম্যান ক্যা়ডেট ও সেনা অ্যাকাডেমি কর্মীদের নিরাপত্তার স্বার্থে চলতি বছরের পাসিং আউট প্যারেড-এ অভিভাবক ও প্রিয়জনদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top