তিনদিন পরে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ খুজে পেল এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ তিনদিন পরে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ খুজেপেলো এলাকাবাসী৷ ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত বগাফা মুন্ডা পাড়ার বাসিন্দা সুখচাদ মুন্ডা ( ২০) গত বৃহস্পতি বার ওর মামার সঙ্গে মদমত্ত অবস্থায় ঝগড়া করে ঘর থেকে বের হয়ে যায়৷ অনেক খোঁজা খুজির পরও সুখচাদ মুন্ডার কোনোপ্রকার খোঁজ পায়নি ওর বাড়ীর লোকজন৷

পরবর্তী সময় আজ দুপুর বেলা বাড়ীর পাশ্ববর্তী জঙ্গলে পচঁগলা অবস্থায় সুখচাদ মুন্ডার ঝুলন্ত অবস্থায় দেখতেপায় এলাকাবাসী৷ ঘটনাটি সঙ্গে সঙ্গে শান্তির বাজার থানায় জানানোহয়৷ ঘটনার খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়৷ অবশেষে আজ সন্ধ্যাবেলায় সুখচাদ মুন্ডার মৃত দেহ ঘটনাস্থলথেকে উদ্ধার করে মনয়াতদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসপাতাল নিয়ে আসাহয়৷ ঘটনার বিবরন জানিয়ে সংবাদ মাধ্যমের সামনে জানান সুখচাদ মুন্ডার মামা৷ কিন্ত মৃত্যুর কারন নিয়ে রয়েছে ধোঁয়াশা৷ আসলে এটি কি হত্যা না কি আত্মহত্যা এই নিয়ে প্রশ্ণচিহ্ণ জাগছে লোকমনে৷