News Flash

  • Home
  • Uncategorized
  • তুফানে লণ্ডভণ্ড রাজ্য, ব্যাপক ক্ষতি
Image

তুফানে লণ্ডভণ্ড রাজ্য, ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ করোনা-র প্রকোপের মাঝেই ফের রাজ্যে কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড করে দিয়েছে৷ বাড়িঘর ভেঙেছে৷ গাছ পড়ে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে৷ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিপাহিজলার পুলিশ সুপারের সরকারি আবাসনও৷ আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার৷


কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বুধবার বিকেলে রাজ্যের বিভিন্ন জায়গায় বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সিপাহিজলার পুলিশ সুপারের সরকারি বাসভবনের একটি অংশ এবং তাঁর আবাসনের সেন্িন্টপোস্ট গাছ পড়ে ভেঙে গেছে৷ তবে তিনি সুরক্ষিত৷ আজকের ঝড়ে সিপাহিজলা জেলার চড়িলাম বাজারের মৃৎশিল্পী নির্মলচন্দ্র পাল সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ ভাড়ায় নেওয়া প্রতিমা তৈরির কারখানার ছাউনি উড়িয়ে নিয়ে যাওয়ার ফলে নির্মীয়মাণ দুর্গা প্রতিমাগুলির ক্ষতি হয়েছে, জানান তিনি৷ মোট ২৯টি প্রতিমার মাটি বৃষ্টিতে ধুয়ে গেছে৷ অনেক ধার-দেনা করে এই প্রতিমাগুলি বানিয়েছিলেন তিনি৷ এই ঝড় তাঁকে অনেক ক্ষতির সম্মুখীন করেছে বলে তিনি হতাশা ব্যক্ত করেন৷


এদিকে, জম্পুইজলায় অনেক বাড়িঘরের টিনের ছাউনি শিলাবৃষ্টিতে ফুটো হয়ে গেছে৷ বক্সনগরেও দুটি বাড়ি ঝড়ে পুরো ভেঙে পড়েছে৷ তাতে পরিবার নিয়ে মুশকিলে পড়েছেন দুটি পরিবার৷ চড়িলাম এলাকায় ঝড়ে প্রচুর গাছ ভেঙে ধরাশায়ী হয়েছে৷ বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে৷ জিরানিয়ায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি সুকটিতে গাছ ভেঙে পড়লে সুকটিটি দুমড়ে-মুচড়ে গেছে৷ শুধু তা-ই নয়, গাছ পড়ে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে৷ লকডাউনে গণপরিবহণ বন্ধ৷ কিন্তু জরুরি পরিষেবার যানবাহন ওই পথে যাতায়াত করতে পারছে না৷


আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশ থেকে উৎপত্তি ওই ঝড় সিপাহিজলা জেলায় সবচেয়ে ক্ষতি করেছে৷ গোমতি ও পশ্চিম ত্রিপুরা জেলায় ওই ঝড়ের বেশি প্রভাব দেখা যায়নি৷ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, ওই ঝড় সিপাহিজলা থেকে আংশিক গোমতি ও পশ্চিম ত্রিপুরা জেলা ছুঁয়ে খোয়াই, কমলপুর, আমবাসা হয়ে উত্তর ত্রিপুরার দিকে ছুটে গেছে৷ আবহাওয়া দফতরের জনৈক আধিকারিকের মতে, সিপাহিজলা জেলা ছাড়া ঝড় অন্য জেলার দিকে যত এগিয়েছে তার গতিবেগ তত কমেছে৷ তিনি বলেন, সিপাহিজলা জেলায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার৷ এদিকে, গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় ৭৯.৫ এমএম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, জানান আধিকারিক৷

Releated Posts

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

দিল্লিতে ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা, পারদ নামল ৬ ডিগ্রিতে

নয়াদিলি, ১৫ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর…

ByByadmin Jan 15, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top