করোনা প্রতিরোধে ভারতকে আর্থিক সাহায্য আমেরিকার

ওয়াশিংটন, ১৭ এপ্রিল (হি.স.) : করোনা ভাইরাস প্রতিরোধে ভারতকে আর্থিক সাহায্য দিল আমেরিকা । করোনা মোকাবিলায় স্বাস্থ্য খাতে ভারতকে আমেরিকা ৫.৯ মিলিয়ন ডলার দিয়েছে বলে জানিয়েছে ট্রাম্প সরকার।  

ভারতে করোনা ভাইরাসের সংক্রমণে হ্রাস টানতে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এবং স্বাস্থ্য সম্পর্কিত বার্তা বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া ক্ষেত্রে এই টাকা ব্যবহার করা হবে। যথেষ্ট পরিমাণ টেস্ট হয়ে যাতে সংক্রমণ ধরা পরে এবং নজরদারি চালাতে এই টাকা ভারতকে দিয়েছে আমেরিকা।

বিশ্ব মহামারি করোনা ভাইরাসের জরুরি অবস্থায় প্রস্তুতিতে কোন খাতে কতটা দরকার সেই বিষয়েও এই টাকা ব্যবহার করা হয়েছে। করোনা মোকাবিলায় বিভিন্ন খাতে এই টাকা ব্যবহার করবে ভারত।

আমেরিকা জানিয়েছে, করোনা নিয়ে “মোট ২.৮ বিলিয়ন ইউএসডির ফান্ড তৈরি হয়েছে যার মধ্যে ১.৪ ইউএসডি বিলিয়ন স্বাস্থ্যখাতে বরাদ্দ হয়েছে, শেষ ২০ বছরে আমেরিকা মোট এই অঙ্কের টাকা ভারতকে দিয়েছে”।

স্টেট ডিপার্টমেন্ট এবং আন্তর্জাতিক উন্নয়নে ইউএস সংস্থা এখন ৫০৮ মিলিয়ন ইউএসডি স্বাস্থ্য, আর্থিক সহায়তা এবং মানবতার খাতিরে দিয়েছে। বেসরকারি সংস্থাগুলিকে করোনা খাতে সাহায্য করা ছাড়া এই ৫০৮ মিলিয়ন ইউএসডি বরাদ্দ করা হয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে আফগানিস্তানকে ১৮ ইউএসডি মিলিয়ন, বাংলাদেশকে ৯.৬ ইউএসডি মিলিয়ন, ভুটানকে ৫০ হাজার ইউএসডি, নেপালকে ১.৮ ইউএসডি মিলিয়ন এবং পাকিস্তানকে ৯.৪ ইউএসডি মিলিয়ন এবং শ্রীলঙ্কাকে ১.৩ ইউএসডি মিলিয়ন সাহায্য দিয়েছে আমেরিকা।