News Flash

  • Home
  • Uncategorized
  • বটতলা বাজারে দেশি মদ ও প্লাস্টিক বিরোধী অভিযান সদর মহকুমা শাসকের
Image

বটতলা বাজারে দেশি মদ ও প্লাস্টিক বিরোধী অভিযান সদর মহকুমা শাসকের

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি (হি. স.) : রাজধানীর বটতলা বাজারে আজ সদর মহকুমা শাসকের নেতৃত্বে প্লাস্টিক ও মদ বিরোধী অভিযান সংগঠিত হয়েছে৷ অভিযান চলাকালীন প্রচুর পরিমাণে দেশি মদ নষ্ট করা হয়েছে এবং প্রচুর প্লাস্টিক ক্যারিব্যাগ বিভিন্ন দোকান থেকে উদ্ধার করেছেন মহকুমা শাসক৷ আইন অনুযায়ী সংশ্লিষ্ট দোকানের মালিকদের আর্থিক জরিমানাও করা হয়েছে৷

প্রসঙ্গত, বারবার সতর্ক করা সত্ত্বেও প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার কোনভাবেই বন্ধ করা যাচ্ছে না৷ তাতে পরিবেশের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে৷ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আহ্বানে ব্যবসায়ীদের অনেকেই সাড়া দিচ্ছে না অভিযোগ৷ তাই, সদর মহকুমা শাসক অসীম সাহার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার, পরিবেশ ও বিজ্ঞান দপ্তরের আধিকারিকরা আজ অভিযানে শামিল হন৷ অভিযান চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদর মহকুমা শাসক অসীম সাহা বলেন, ব্যবসায়ী সমিতির সঙ্গেও তিনি এসব বিষয় নিয়ে ইতিপূর্বে বৈঠক করেছেন৷ তবুও লক্ষ্য করা যাচ্ছে, বটতলা বাজারে দেশি মদ ও প্লাস্টিক ব্যবহার বন্ধ হচ্ছে না৷ তাই, সমাজ ও পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে এই অভিযান চালানো হয়৷

তাঁর কথায়, আইন অনুযায়ী প্লাস্টিকের ক্যারিব্যাগ যাদের দোকানে মিলেছে তাদেরকে আর্থিক জরিমানা করা হয়েছে৷ একই সঙ্গে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার না করার জন্য তাদের সচেতন করা হয়েছে৷ এসব কাজে সচেতন নাগরিকদেরকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সদর মহকুমা শাসক৷ প্রসঙ্গত, শুধু বটতলা বাজারেই নয়, ত্রিপুরার সর্বত্রই আইনকানুনকে তোয়াক্কা না করে প্লাস্টিকের ক্যারিব্যাগের রমরমা ব্যবহার চলছে৷ স্থানীয়ভাবে প্রশাসন এ ব্যাপারে কঠোর মনোভাব গ্রহণ না করলে সমাজ ও পরিবেশকে ভয়ঙ্কর দূষণের হাত থেকে কোনভাবেই রক্ষা করা যাবে না বলে পরিবেশবিদদের ধারণা৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top