News Flash

  • Home
  • Uncategorized
  • একটা পরাজয়ে ভারত খারাপ দলে পরিণত হচ্ছে না : কোহলি
Image

একটা পরাজয়ে ভারত খারাপ দলে পরিণত হচ্ছে না : কোহলি

ওয়েলিংটন, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে ধরাশায়ী হয়েছে ভারত| তবে এই একটা পরাজয়কে গুরুত্ব দিতে নারাজ ভারত অধিনায়ক বিরাট কোহলি | সোমবার ওয়েলিংটন প্রথম টেস্টে হারের পর কোহলি বলেন, একটা পরাজয়কে রাতারাতি ভারত খারাপ দলে পরিণত হচ্ছে না।  

বেসিন রিজার্ভে সোমবার ভারতকে হারিয়েছে নিউজিল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ননশিপে ভারতের এটাই প্রথম পরাজয়।  এই টেস্টে সব বিভাগেই যে ভারত পর্যুদস্ত হয়েছে, তা মেনে নিয়ে ম্যাচের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, ১০ উইকেটে এই হারকে কেউ বড় করে দেখাতে চাইলে তাঁর কিছু করার নেই। কোহালির কথায়, “আমরা জানি যে ভাল খেলতে পারিনি। কিন্তু, এটাকে যদি বিশাল বড় করে দেখা হয়, তবে তা মানতে পারব না। কারণ, আমরা নিজেরা তা মনে করি না। কারও কারও মনে হতেই পারে যে, এটাই পৃথিবীর শেষ. কিন্তু তা তো নয়। আমাদের কাছে এটা স্রেফ আর একটা পরাজয়। আর আমরা তা পিছনে ফেলে এসেছি। এবং মাথা তুলেই রাখছি।” তিনি আরও বলেছেন, “আমরা জানি যে জিততে হলে ভাল খেলতে হবে। আর তা ঘরের মাঠের ক্ষেত্রেও প্রযোজ্য। আন্তর্জাতিক পর্যায়ে তো কোনও ম্যাচই অনায়াস হয় না। সব দলই জেতার জন্য মাঠে আসে। এটাকে মেনে নিতে হবে। আর সেটার উপরই দলের চারিত্রিক দৃঢ়তা নির্ভর করে।”

যতই সমালোচনা হোক, তা যে ভারতীয় শিবির পাত্তা দিচ্ছে না, তা মনে করিয়ে দিয়ে কোহালি বলেন, “সমালোচনাকে পাত্তা দিই না বলেই আমরা এই ধরনের ক্রিকেট খেলছি। বাইরের শোরগোলে নজর দিতে গেলে আমরা ফের সাত-আট নম্বরে চলে যেতাম। বাইরে থেকে কে কী বলছে, তা একেবারেই গুরুত্ব দিই না আমরা। এটাতে কোনও সন্দেহ নেই যে, আমরা পরের টেস্ট জেতার জন্য মরিয়া থাকব। কিন্তু আমরা খেলার ধরন পাল্টে ফেলব না বাইরের কথা শুনে। তবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে যা যা করা দরকার, তার করব। আমরা আর একটা ম্যাচ হারব কি না তা নিয়ে ভাবছি না। তবে আমরা কিন্তু পিছনে পা ফেলব না।”

হারের কারন ব্যাখ্যা করতে গিয়ে কোহলি বলেন, নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের মানসিকতা পড়তে পেরেছিল এবং ব্যাটসম্যানদের এমন কিছু করতে বাধ্য করেছে, তা তারা করতে চায়নি। কখন আক্রমণে যেতে হবে এবং বোলারদের চাপে ফেলতে হবে.. এ ক্ষেত্রে একটা সূক্ষ্ম রেখা রেখা ও ভারসাম্য রয়েছে, তা সঠিকভাবে এই ম্যাচে কার্যকর করতে পারেনি ভারতের ব্যাটসম্যানরা এবং তা স্বীকার করতে কোনও দ্বিধা নেই। কিউয়ি বোলারদের ভালো বোলিং এবং ভারতীয় ব্যাটসম্যানদের বিপক্ষের বোলারদের ওপর পাল্টা চাপ তৈরির করতে না পারাই এই হারের কারণ বলে মন্তব্য করেছেন কোহলি।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top