News Flash

  • Home
  • Uncategorized
  • করোনাভাইরাসের দাপটে চিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪৪২
Image

করোনাভাইরাসের দাপটে চিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪৪২

বেজিং, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : মৃত্যু মিছিল অব্যাহত চিনে। করোনাভাইরাসে মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪৪২। গোটা চিনজুড়ে মারণ এই রোগে আক্রান্তের সংখ্যা ৭৬৯৩৬।

রবিবার চিনা স্বাস্থ্য কমিশনের তরফ থেকে জানানো হয়েছে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে ৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হুবেই প্রদেশে ৯৬ এবং গুয়াংডংয়ে একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪৪২। পাশাপাশি নতুন করে আরও ৬৪৮ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ফলে এখন পর্যন্ত চিনে ৭৬৯৩৬ জন মারণ এই রোগে আক্রান্ত হয়েছে।

অন্যদিকে দক্ষিণ কোরিয়াও করোনায় আক্রান্ত। সেখানে এখনও পর্যন্ত ৫৫৬ জনের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে দুইজনের। গোটা বিশ্বের ২৫টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-য়ের তরফ থেকে জানানো হয়েছে সতর্কতা অবলম্ব না নিলে পরিস্থিতি আরও বেশি ভয়াবহ হতে পারে। এদিকে চিনের হুয়ান প্রদেশ পরিদর্শন করেন হু-এর একটি প্রতিনিধি দল। সেখানে গিয়ে তারা গোটা পরিস্থিতি খতিয়ে দেখে প্রতিনিধি দলের সদস্যরা। 

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top