News Flash

  • Home
  • Uncategorized
  • এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রথম সোনা এনে দিলেন সুনীল কুমার
Image

এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রথম সোনা এনে দিলেন সুনীল কুমার

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.):  : এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে প্রথম পদক পেল ভারত। এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ৮৭ কেজি গ্রেকো রোমান বিভাগে সোনা জিতলেন সুনীল কুমার। তিনি ফাইনালে হারালেন কিরগিজস্তানের আজাত সালিদিনভকে।

সেমি-ফাইনালে কাজাকস্তানের আজামত কুস্তুবায়েভের বিরুদ্ধে দুরন্ত লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছিলেন সুনীল। একসময় তিনি ১-৮ ফলে পিছিয়ে পড়েছিলেন। সেখান থেকে অসাধারণ প্রত্যাবর্তন ঘটিয়ে টানা ১১ পয়েন্ট ছিনিয়ে নিয়ে ফাইনালে ওঠা নিশ্চিত  করেন তিনি। এরপর ফাইনালেও জয় পেলেন তিনি। গত বছরও তিনি ফাইনালে উঠেছিলেন। কিন্তু তাঁকে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার দেশকে সোনা এনে দিলেন তিনি।

প্রসঙ্গত, ২৭ বছর পর গ্রেকো রোমান বিভাগে সোনা জিতলেন কোনও ভারতীয়। এর আগে ১৯৯৩ সালে এই বিভাগে সোনা জিতেছিলেন পাপ্পু যাদব। তারপর এতদিন সোনা অধরাই ছিল ভারতের। আজ সেই খরা কাটল। সেইসঙ্গে এবারের এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে প্রথম পদক পেল ভারত।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top