News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাজ্যে ৪২টি রাস্তা নির্মাণের উদ্যোগ
Image

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাজ্যে ৪২টি রাস্তা নির্মাণের উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী৷৷ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ত্রিপুরায় ৪২টি রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বর্ষার মরশুম শুরু হওয়ার আগেই নির্মাণ ও সংস্কার কাজ সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন৷


শনিবার মহাকরণের ১ নম্বর কনফারেন্স হল-এ পূর্ত দফতরের ফ্ল্যাগশিপ প্রকল্প প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়৷ ওই সভায় পূর্ত দফতরের প্রধানসচিব শশীরঞ্জন কুমার বলেন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার দ্বিতীয় পর্যায়ে ৪২টি রাস্তা নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই এই রাস্তাগুলি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করার প্রক্রিয়া শুরু হয়েছে৷ তিনি আরও জানান, এই প্রকল্পে এইচএসসিএল ১৯৭টি (৭৮৮.০২৬ কিমি) এনবিসিসি ৭৩৮টি (২৪২৮.৩৯২ কিমি) এবং পূর্ত দফতর ৬৮টি (২৮০.২৯২কিমি) রাস্তার মেরামতির কাজ হাতে নিয়েছে৷ এর মধ্যে এইচএসসিএল ৮৬টি (৩১৪.৩৫১ কিমি) এবং এনবিসিসি ৪৮৩টি (১৫৩৪.৮৬ কিমি) রাস্তার মেরামতির কাজ সম্পন্ন করে পূর্ত দফতরের কাছে হস্তান্তর করেছে৷ বাকি রাস্তাগুলির মেরামতির কাজ চলছে৷

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে যে সব রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে সেগুলি রূপায়ণে যাতে গুণগতমান বজায় থাকে সে বিষয়ে নির্মাণ সংস্থাগুলিকে গুরুত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন৷


সভায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীন বিভিন্ন কাজের অগ্রগতির পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে যে সব কাজ হাতে নেওয়া হয়েছে তা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে৷ এই প্রকল্পে যে সমস্ত রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু করা হয়েছে তা বর্ষা শুরু হওয়ার আগেই সমাপ্ত করতে হবে৷ এজন্য পূর্ত দফতর, এনবিসিসি এবং এইচএসসিএলকে বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য বলেন তিনি৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top