News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধ সম্পর্কে লিপ্ত স্বামীর মারে গুরুতর আহত প্রথমা স্ত্রী
Image

অবৈধ সম্পর্কে লিপ্ত স্বামীর মারে গুরুতর আহত প্রথমা স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী৷৷ দুই বিয়ে করেও অবৈধ সম্পর্কে লিপ্ত স্বামীর আচরণের প্রতিবাদ নিগৃহীতা হলেন স্ত্রী৷ স্বামীর বেধড়ক প্রহারে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন৷ তার কোমড় ও হাতে মারাত্মক আঘাত লেগেছে৷ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার পর ওই মহিলার স্বামী গা ঢাকা দিয়েছে৷ শুক্রবার ওই ঘটনাটি ঘটেছে সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমাধীন বাইদ্যাদীঘি গ্রাম পঞ্চায়েতের ধবজনগর এলাকায়৷


পুলিশ জানিয়েছে, নির্যাতিতা কুসুম বেগমের বয়ান অনুসারে তার স্বামী হানিফ মিয়া দুই বিয়ে করেছেন৷ তবুও অবৈধ সম্পর্কে জরিয়ে পড়েছেন৷ তাতে প্রতিবাদ করায় তাকে প্রচন্ড মারধর করেছেন তার স্বামী৷ খবর পেয়ে পুলিশ ছুটে গেলেও হানিফ মিয়া পালিয়ে গা ঢাকা দিয়েছেন৷
কুসুম বেগম হানিফের প্রথম পক্ষের স্ত্রী৷ সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমাধীন বাইদ্যাদীঘি গ্রাম পঞ্চায়েতের ধবজনগর এলাকায় আজ ওই ঘটনাটি ঘটেছে৷


প্রতিবেশীদের বক্তব্য, আজ হানিফ মিয়া কাঠের টুকরো দিয়ে তার স্ত্রীকে বেধড়ক মেরেছেন৷ তাতে কুসুম বেগমের কোমড় ও হাতে প্রচন্ড আঘাত লেগেছে৷ ওই মহিলার চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে যান এবং তাকে উদ্ধার করে বিশালগড় অগ্ণি নির্বাপক দফতরের কর্মীদের সহায়তায় বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান৷


জনৈক প্রতিবেশী জানিয়েছেন, ওই মহিলা মারধর করছে দেখেই পুলিশে খবর দিয়েছিলাম৷ পুলিশ দমকল কর্মীদের সাথে নিয়ে এসেছেন৷ পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় থানায় এখনও কোন অভিযোগ জমা পড়েনি৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top