News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যে ৩০টি একলব্য স্কুলের অনুমোদন কেন্দ্রের
Image

উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যে ৩০টি একলব্য স্কুলের অনুমোদন কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷ জনজাতিদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে ৩০টি একলব্য মডেল সুকলের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এর মধ্যে মেঘালয়ে ২০১৮-১৯ অর্থ বছরে সবচেয়ে বেশি সুকল অনুমোদিত হয়েছে৷ মেঘালয়ে ২০১৮-১৯ অর্থ বছরে ১২টি একলব্য মডেল সুকলের অনুমোদন দিয়েছে কেন্দ্র৷ এদিকে, ত্রিপুরার জন্য তিনটি একলব্য মডেল সুকলের অনুমোদন দেওয়া হয়েছে৷ ত্রিপুরায় সুকল নির্মাণে জমির জরিপ এবং মাটি পরীক্ষার কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে৷ আজ সোমবার লোকসভায় সাংসদ প্রতিমা ভৌমিক ও অন্যান্যদের তারকা চিহ্ণবিহীন প্রশ্ণের জবাবে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় উপজাতি কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী রেণুকা সিং সারুতা৷


প্রসঙ্গতস একলব্য মডেল সুকল দুই ধরনের, একটি রেসিডেন্সিয়াল এবং অন্যটি একলব্য মডেল ডে বোর্ডিং সুকল৷ কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ত্রিপুরার কিল্লায় একলব্য মডেল ডে বোর্ডিং সুকলের অনুমোদন দেওয়া হয়েছে৷ একলব্য মডেল রেসিডেন্সিয়াল সুকলের বাকি ২৯টি উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের জন্য অনুমোদন দিয়েছে উপজাতি কল্যাণ মন্ত্রক৷


তিনি জানান, অরুণাচল প্রদেশে ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ অর্থ বছরে একটি করে একলব্য সুকলের অনুমোদন দেওয়া হয়েছে৷ এছাড়া, ২০১৮-১৯ অর্থ বছরে অসমে একটি, মণিপুরে তিনটি, মেঘালয়ে ১২টি, মিজোরামে তিনটি, নাগাল্যান্ডে ছয়টি এবং ত্রিপুরার জন্য তিনটি একলব্য সুকলের অনুমোদন দেওয়া হয়েছে৷


কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ত্রিপুরায় একলব্য সুকল নির্মাণের সমস্ত দায়িত্ব সিপিডব্লিউডি-কে দেওয়া হয়েছে৷ ইতিমধ্যে নির্মাণকারী সংস্থা জমির জরিপ এবং মাটি পরীক্ষার কাজ সমাপ্ত করেছে৷ এই আবাসিক সুকল জনজাতি ছেলেমেয়েদের শিক্ষার নতুন দ্বার খুলে দেবে বলে মনে করছে কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রক৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top